• Latest News

    বাড়ী থেকে তুলে নিয়ে হত্যা করা হয় খুইল্ল্যা মিয়াকে


    বার্তা পরিবেশক :
    মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত খুইল্ল্যা মিয়াকে বাড়ী থেকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। শুক্রবার রাতে শহরের এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে স্ত্রী শাহেনা আক্তার অভিযোগ করেন, তার স্বামী খুইল্ল্যা মিয়াকে সন্ত্রাসীদের গডফাদার মো. ফেরদৌস ও তার সহযোগি মীর কাশেম, আবুল হাশেম ও নুরুল কবিরের ইন্দনে বাড়ী থেকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
    তার মতে, স্বশস্ত্র সন্ত্রাসীরা গডফাদার ফেরদৌসের বাড়ী থেকে অন্তত এক/দেড় কিলোমিটার পূর্বে ‘লম্বাশিয়া’ নামক পাহাড়ে পুলিশের গাড়ীর জন্য অপেক্ষা করতে থাকে। দুপুরে পৌনে ১২টার দিকে পুলিশের গাড়ীতে আমার স্বামীকে কালো টুপি দ্বারা মুখমন্ডল আবৃত্ত করে রাখা হয়। গোরকঘাটা-জনতা বাজার সড়ক থেকে অনুমান ১ কিলোমিটার পূর্ব দিকে মাস্টার গোলাম কুদ্দুসের বাড়ীর দক্ষিণে পৌঁছামাত্র ফেরদৌস বাহিনীর অস্ত্রধারীরা পূর্ব পরিকল্পিতভাবে গুলি ছুঁড়ে ভীতিকর পরিস্থিতি তৈরী করে। পুলিশ সদস্য ও এলাকার শত শত নারী-পুরুষের উপস্থিতিতে আমার স্বামী খুইল্ল্যা মিয়াকে গুলি রকরে নির্মমভাবে হত্যা করা হয়।
    শাহেনা আক্তার দাবী করেন, সন্ত্রাসীরা ‘ক্রস ফায়ার’ নাটক সৃষ্টি করে প্রশাসনকে বিভ্রান্ত ও প্রতারিত করেছে। খুনের ঘটনাটি প্রচার মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। এ জন্য থানার ওসি প্রদীপ কুমার দাশকে দুষেছেন তিনি। একই সঙ্গে ঘটনাকে আইন ও বিচার বহির্ভুত হত্যাকান্ড বলে মন্তব্য করেছেন নিহতের স্ত্রী। ঘটনায় ওসি প্রদীপ কুমার দাশকে অভিযুক্ত করে তাকে স্থানান্তরের দাবীও তুলেন। এ সময় নিহতের ৪ সন্তান রুবেল, সোহেল, রোমা আক্তার, সোমা আক্তার উপস্থিত ছিলেন। শুক্রবার মহেশখালী উপজেলার কেরুনতলী পাহাড়ি এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বাড়ী থেকে তুলে নিয়ে হত্যা করা হয় খুইল্ল্যা মিয়াকে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান