বিদেশ বার্তা::
বিশ্বের ধনীদের তালিকায় এবারও শীর্ষ স্থানে রয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। গত সোমবার জনপ্রিয় মার্কিন সাময়িকী ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ধনীদের তালিকা প্রকাশ করে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর বিশ্বে বিলিয়ন ডলারে মালিকের সংখ্যা ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই হাজার ৪৩ জনে দাঁড়িয়েছে। সাময়িকীটির ৩১ বছরের হিসাবে এবারই প্রথম বিলিয়নিয়ারের সংখ্যা এত বেশি বেড়েছে। ফোর্বসের তালিকা অনুযায়ী বিল গেটসের সম্পত্তি বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে ৮৬ বিলিয়ন ডলার। যা আগের বছর ছিল ৭৫ বিলিয়ন ডলার। গত ২৩ বছরে ১৮ বারই বিল গেটস সারা বিশ্বের ধনীদের তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছেন। বিল গেটসের পরের স্থানেই আছেন ওয়ারেন বাফেট। তার সম্পত্তির পরিমাণ এখন ৭৫.৬ বিলিয়ন ডলার।
ফোর্বসের এবারের প্রতিবেদন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের দুঃসংবাদ নিয়ে এসেছে। আগের বছরও তিনি ধনীদের তালিকায় ২২০ নম্বরে ছিলেন, এবার চলে গেছেন ৫৪৪ নম্বরে। রিয়েল এস্টেট ব্যবসায় মন্দার কারণে গত এক বছরে তার সম্পদের মূল্য ১ বিলিয়ন ডলার কমে সাড়ে তিন বিলিয়ন ডলারের কাছাকাছি হয়েছে বলে ফোর্বসের ধারণা।
এ তালিকায় তৃতীয় অবস্থানে আছেন অ্যামাজানের প্রতিষ্ঠাতা জেফ বেজোস । তার সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে তার সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৭.৬ বিলিয়ন ডলার। অর্থাৎ বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ৭২.৮ বিলিয়ন ডলার।
ফোবস ম্যাগাজিন বলছে, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বর্তমানে বিশ্বের পাঁচ নম্বর ধনী ব্যক্তি।
ফোবসের তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ ১০ ধনী
বিল গেটস ( মাইক্রোসফট প্রতিষ্ঠাতা) : ৮৬ বিলিয়ন ডলার
ওয়ারেন বাফেট ( মার্কিন বিনিয়োগকারী ) : ৭৫.৬ বিলিয়ন ডলার
জেফ বিযোস ( অ্যামাজানের প্রতিষ্ঠাতা) : ৭২.৮ বিলিয়ন ডলার
অ্যামানিকো ওরতেগা ( ইনডেক্স'র প্রতিষ্ঠাতা): ৭১.৩ বিলিয়ন ডলার
মার্ক জাকারবার্গ (ফেসবুক প্রতিষ্ঠাতা) : ৫৬ বিলিয়ন ডলার
কার্লোস স্লিম ( মেক্সিকোর ধনকুবের): ৫৪.৫ বিলিয়ন ডলার
ল্যারি এলিসন ( ওরাকল'র সহ-প্রতিষ্ঠাতা) : ৫২.২ বিলিয়ন ডলার
চার্লস কোচ ( মার্কিন ব্যবসায়ী) : ৪৮.৩ বিলিয়ন ডলার
ডেভিড কোচ (মার্কিন ব্যবসায়ী ): ৪৮.৩ বিলিয়ন ডলার
মাইকেল ব্লুমবার্গ ( ব্লুমবার্গ'র প্রতিষ্ঠাতা) : ৪৭.৫ বিলিয়ন ডলার
বিশ্বজুড়ে বিলিয়ন ডলার মালিকদের মধ্যে সবচেয়ে বেশি বসবাস করছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন এবং তৃতীয় অবস্থানে আছে জার্মানি।