আব্দুল মজিদ,চকরিয়া::
কক্সবার্তা ডট কম।।
চকরিয়ায় মোয়াজ্জিনকে হত্যার চেষ্টার ঘটনায় এজাহার নামীয় পালাতক আসামী বেলাল উদ্দিন (৩৫)নামের এক ব্যাক্তিকে পুলিশ আটক করেছেন। ৬মার্চ সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিএমচর দক্ষিণ কৃষ্ণাপুর ফকিরঘোনা এলাকা থেকে দৃত আসামীকে আটক করা হয়।
সুত্রে জানা গেছে, সম্প্রীতি উপজেলার বিএমচর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কৃষ্ণাপুর এলাকায় জায়গার বিরোধ নিয়ে মসজিদের মোয়াজ্জিনকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটে। এনিয়ে ওই মোয়াজ্জিনেরর পরিবার থানায় এজাহার দায়ের করে।ওই এজাহারে মামলার দুই নম্বর আসামী হলেন দৃত বেলাল উদ্দিন (৩৫)।সে কৃষ্ণাপুর এলাকার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র।থানায় মামলা দায়েরের পর দৃত আসামী দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পালাতক ছিলেন। পুলিশ গোপন সংবাদ পেয়ে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সমীর চন্দ্র সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বেলাল উদ্দিনকে পুলিশ কৃষ্ণাপুর এলাকার ফকিরঘোনা থেকে আটক করেন।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সমীর চন্দ্র সরকার বলেন, পুলিশ গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পালাতক আসামী দৃত বেলাকে ধরতে সক্ষম হয়।দৃত আসামীকে আদালতে প্রেরণ করা হবে।