বিনোদন বার্তা::
ক'দিন আগেই দুবৃত্তদের কাছ থেকে সপিরবারে হত্যার হুমকি পেয়েছিলেন বলিউড প্রযোজক ও পরিচালক মহেশ ভাট। এবারে এ প্রসঙ্গে মুখ খুললেন মহেশ-কন্যা আলিয়া ভাট।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে মহেশ ভাটের কাছে। ফোনে তাকে বলা হয়, লক্ষ্ণৌর একটি ব্যাংক অ্যাকাউন্টে ৫০ লক্ষ রুপি জমা দিতে। তা না হলে স্ত্রী সোনি রাজদান ও মেয়ে আলিয়া ভাটকে গুলি করে হত্যা করবে তারা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ।
সে সময় এক টুইট পোস্টে মহেশ ভাট লিখেছিলেন, "হঠাৎ করে একটি অনাকাঙ্খিত কল আসে আমার ফোনে। আমার কাছে বিপুল অঙ্কের অর্থ চাওয়া হয়েছে এবং তা না দিলে পুরো পরিবারকে হত্যার হুমকিও দেয়া হয়েছে। তবে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ তারা আমাদের সাহায্যে এগিয়ে এসেছে।"
হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে হত্যার হুমকি প্রসঙ্গে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' অভিনেত্রী আলিয়া ভাট বলেন, "আমার বাবা এবং পুলিশ- কেউই আমাকে চিন্তিত হতে দেয়নি। তারা পুরো বষিয়টি খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছে এবং এ মুহূর্তে হুমকিদাতাদের সবাই পুলিশের হাতে আটক রয়েছেন। কাজেই আর চিন্তার কিছু দেখছি না।"
আলিয়া আরও বলেন, "আমার বাবা যতদিন আমার পাশে আছেন ততদিন ভয়ের কোনো কারণ নেই। সব রকমের বিপদ থেকেই তিনি আমাকে রক্ষা করবেন।"
এ মুহূর্তে বরুন ধাওয়ানের বিপরীতে 'বদ্রিনাথ কি দুলহানিয়া' সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলিয়া।
এর আগে ২০১৪ সালেও হত্যার হুমকি দেয়া হয়েছিলো মহেশ ভাট ও তার কন্যা আলিয়া ভাটকে। সেবারও এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছিলো পুলিশ প্রশাসন।