স্পোর্টস বার্তা::
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরের ফাইনাল রোববার লাহোরে অনুষ্ঠিত হবে। মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে পেশোয়ার জালমি ও বর্তমান চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচকে ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ফাইনাল ম্যাচ খেলতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছেন ব্যাটসম্যান এনামুল হক বিজয়।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নামবেন তিনি। কিন্তু পেশোয়ার জালমির হয়ে মাঠে নামতে পারছেন না দলটির আইকন ক্রিকেটার শহিদ খান আফ্রিদি। আঙ্গুলের চোট তাকে ফাইনাল থেকে ছিটকে দিয়েছে। বিষয়টি নিজেই অকপটে স্বীকার করেছেন আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফ্যান পেইজে একটি ভিডিও বার্তায় ফাইনালে না খেলার বিষয়টি অবগত করেন তিনি।
এর জন্য নিজেকে দূর্ভাগা ভাবতেই পারেন আফ্রিদি। কারণ সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া বুমবুম আফ্রিদি চেয়েছিলেন ঘরের মাঠে (লাহোরে) বিদায়ী ক্রিকেট ম্যাচ খেলতে। তবে সেটা আর হল না আফ্রিদির।
রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সদ্য আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় নেওয়া আফ্রিদি এবারের পিএসএলে কয়েকটি ম্যাচে দারুণ ব্যাট করেছেন। সাথে ছিল ম্যাচজয়ী কিছু দুর্দান্ত ইনিংস। তবে তৃতীয় কোয়ালিফাইং ম্যাচে করাচির বিপক্ষে খেলতে গিয়ে হাতে ব্যথা পান আফ্রিদি। করাচি কিংসের বিপক্ষে কাইরন পোলার্ডের ক্যাচ ধরতে গিয়ে হাতে চোঁট পান তিনি। আর এই চোটেই কাল হলো বুমবুমের।
এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, 'আমার ইচ্ছে ছিল, লাহোরে আমার দেশের ক্রিকেট সমর্থকদের সামনে ফাইনাল ম্যাচটি খেলব। কিন্তু এখানে যা ঘটে গিয়েছে যেটা আমার হাতে কিংবা অন্য কারও হাতে নেই। ভাগ্যে নেই বিধায় হয়তোবা লাহোরে খেলতে পারছিনা। কিছু কিছু ক্ষেত্রে আমরা এমন পরিস্থিতির শিকার হয়ে যাই যেটার জন্য আমাদের করার কিছুই থাকে না।'
নিজের ব্যান্ডেজ করা হাত দেখিয়ে আফ্রিদি বলেন, 'এই দেখুন! হাতে চোট পেয়েছি চিকিৎসকরা আমাকে ১০ দিন বিশ্রাম নিতে বলেছেন। তাই পিএসএলের ফাইনাল খেলতে পারছিনা। কিন্তু আশা রাখি ফাইনাল ম্যাচটি অনেক জমজমাট হবে। আর আমার মাঝে এখনও যে ক্রিকেটের আমেজ বেঁচে আছে সব-ই আমার ভক্তদের জন্য।'