• Latest News

    ধর্মঘটে চকরিয়ার বিভিন্ন স্থানে যানচলাচলে বাধা



    এইচ এম রুহুল কাদের::
    কক্সবার্তা ডট কম।।
    দেশব্যাপী পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে কক্সবাজারের চকরিয়া কার্যত অবরোধ।সকাল থেকে পরিবহন শ্রমিকরা মাতামুহুরি ব্রিজের পাশসহ বিভিন্ন স্থানে গাড়ি চলাচলে বাধা দেয়ার খবর পাওয়া গেছে।

    ফলে আভ্যন্তরিন গাড়ী ছাড়া দুরপাল্লার কোন যানচলাচল করতে দেখা যায়নি।এ নিয়ে ব্যবসায়ী সহ জনসাধারণ রা ক্ষোভ প্রকাশ করে বলেন,কিছুদিন পরপর জনগণকে আবরোদ্ধ করা মানবতা বিরোধী কোন কর্মসূচী চাই না।

    ধর্মঘটের ব্যাপারে চকরিয়া হাইওয়ে পুলিশের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা কাশেমের কাছে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

    এদিকে শ্রমিক নেতা কামাল উদ্দিন আজাদ জানান,আমরা শ্রমিকরা দাবী আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। তাই আমাদের আন্দোলনে জনসমর্থন আছে।ফলে আমাদের কোন গাড়িতে বাধা দিতে হয়নি।

    চকরিয়া বাস টার্মিনালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা গৌতম জানান,চকরিয়া এই পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।এবং যানচলাচলও স্বাভাবিক রয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ধর্মঘটে চকরিয়ার বিভিন্ন স্থানে যানচলাচলে বাধা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান