• Latest News

    কলা-রুটির লোভে নেমে এলো মানসিক ভারসাম্যহীন

    দেশ বার্তা::
    টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুতের জাতীয় গ্রিডের টাওয়ারে উঠে পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। এতে এলাকায় হুলস্থূলের সৃষ্টি হয়।

    বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের 'টাঙ্গাইল কটন মিলস' সংলগ্ন টাওয়ারে সে উঠে পড়ে। পরে স্থানীয়রা কলা-রুটি দেখিয়ে তাকে নামিয়ে আনে।

    এলাকাবাসী জানায়, সকালে হঠাৎ পঞ্চাশোর্ধ এক ব্যক্তি কটন মিলস সংলগ্ন জাতীয় বিদ্যুৎ গ্রিডের টাওয়ারে উঠতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নামানোর চেষ্টা করেন। কিন্ত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি টাওয়ারে উঠতেই থাকে।



    এসময় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আতাউর রহমান তাকে রুটি-কলা দেখান এবং খেতে বলেন। সে রুটি-কলা নেয়ার চেষ্টা করলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে ধরে ফেলেন এবং কৌশলে নিচে নামিয়ে আনেন।

    মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি টাওয়ারের বিপদ সীমার উপরে উঠে পড়েছিল। রুটি-কলার লোভ দেখিয়ে কৌশলে তাকে নিরাপদে নিচে নামানো হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কলা-রুটির লোভে নেমে এলো মানসিক ভারসাম্যহীন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান