• Latest News

    মহাসড়ক-গ্রামীণ সড়ক লন্ড ভন্ড করে দিচ্ছে অবৈধ ডাম্পার গাড়ী



    আনোয়ার হোছাইন, ঈদগাঁও :
    মহাসড়কসহ গ্রামীণ সড়ক গুলো লন্ড ভন্ড করে দিচ্ছে ইট ভাটার অবৈধ ডাম্পার গড়ী । মাটি সংগ্রহের নামে এসর গাড়ীর বেপরোয়া চলাচলে ইতিমধ্যে দূর্ঘটনায় অনেকের মৃত্যুর ঘটনা ঘটেছে । স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেনেও রহস্যজনক আচরণ করে চলছে বলে সচেতন মহলের অভিযোগ ।
    সরে জমিনে জানা যায় , চলতি ইট ভাটা মৌসুমের শুরু থেকেই বৃহত্তর ঈদগাঁয়ের ৯ টি ইটভাটার অর্ধশতাধিক অবৈধ ডাম্পার গাড়ি ইট তৈরীর মাটি সংগ্রহের নামে রাত দিন , মাসের পর মাস বৃহত্তর ঈদগা্ওঁ তথা চৌফলদন্ডীতে ১ টি,জালালাবাদের ফরাজী পাড়ায় ২ টি,ইসলামাবাদের বোয়ালখালীতে ১ টি,খোদাইবাড়ীতে ১টি, ফকির বাজারে ১টি,ঈদগা্ওঁ বাসষ্টেশনে ২টি ্ও ভোমরিয়া ঘোনায় ১ টিসহ মোট ৯টি ইট ভাটা মালিকরা অত্র এলাকার লাখ লাখ জনগণের চলাচলের গুরুত্বপুর্ণ অসংখ্য রাস্তা কেটে ফসলি জমির উর্বর মাটির স্তর নিয়ে যাচ্ছে ।বিশেষ করে প্রতিযোগীতামুলক ভাবে গাড়ী চালাতে গিয়ে অনেক দূর্ঘটনা ঘটেছে। এতে অনেকের মৃত্যু ও পঙ্গুত্ব জীবন ডেকে এনেছে। তাছাড়া মাঠি ও বালি নিয়ে গাড়ীগুলো দ্রুত গতিতে যাওয়ার সময় বালি উড়ে মানুষের ক্ষতিসাধনসহ সড়কে মাঠি পড়ে পিচ্ছিল হয়ে চলার অনুপযোগী হয়ে উঠে। এতে অনেক দূর্ঘটনার সৃষ্টি হয়।
    এতে করে দিন দিন কৃষকের ফলন কমে যাওয়ার পাশাপাশি চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে রাস্তা ঘাট । যার কারণে অত্র জনপদের বিশাল জনগোষ্টিকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ । কোমলমতি শিক্ষার্থীদের এসব অবৈধ ডাম্পার গাড়ীর বেপরোয়া চলাচল ও ক্ষতিগ্রস্থ রাস্তার কারণে নিয়মিত ঝুকিতে যাতায়ত করতে হচ্ছে ।অভিভাবকদের চরম উৎকন্ঠায় সন্তানদের শিক্ষা প্রতিষ্টানে পাঠাতে হচ্ছে বলে জানান ।
    সচেতন এলাকাবাসীর অভিযোগ, এসব ভাটা মালিকরা স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের নিয়মিত মাসোহারা দিয়ে দেশ ও জন ক্ষতিকারক এ অপকর্ম করে যাচ্ছে । বিগত কয়েক বছরের টানা বন্যায় অত্র জনপদের অসংখ্য রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি হয়। সরকার কোটি কোটি টাকা ব্যয়ে এসব রাস্তা চলাচল উপযোগির কাজ শেষ না করতেই অসাধু সরকারী কর্মচারীদের যোগসাজশে ইট ভাটা মালিকরা আখের গোচাতেই দিনের পর দিন এ অপকর্ম চালিয়ে গেলেও ট এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা সংশ্লিষ্ট বিভাগ । ভুক্তভোগি জনগণ দেশ ও জনগণের সম্পদ রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্থক্ষেপ কামনা করেছেন ।
    এ বিষয়ে নবাগত  উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের যোগাযোগ করা হলে তড়িৎ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ।
    ফাইল ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহাসড়ক-গ্রামীণ সড়ক লন্ড ভন্ড করে দিচ্ছে অবৈধ ডাম্পার গাড়ী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান