• Latest News

    শিক্ষার্থীদের দেশ প্রেমে উজ্জীবিত হতে হবে -এডিসি মো. সাইফুল ইসলাম মজুমদার

    সংবাদ বিজ্ঞপ্তি :
    শিক্ষার্থীদের দেশ প্রেমে উজ্জীবিত হওয়ার আবহান জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইফুল ইসলাম মজুমদার। তিনি বলেন, দেশ প্রেম ঈমানের অঙ্গ। দেশ প্রেম না থাকলে দেশকে এগিয়ে নেওয়া যায়না। প্রতিটি কর্মক্ষেত্রে দেশ প্রেম লালন করতে হবে। একজন শিক্ষার্থীর মাঝে যতটুকুন দেশ প্রেম থাকে, ওই শিক্ষার্থী ততটুকুন দেশের জন্য কাজ করে। সুতরাং প্রতিটি শিক্ষার্থীর দেশ প্রেমে উজ্জীবিত হওয়া উচিত।
    কক্সবাজার শহরের অন্যতম শিশু শিক্ষা নিকেতন সৈকত কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। রবিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে দুই দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন হয়।
    প্রথম দিনের সভায় উদ্বোধক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক আরো বলেন, শুধু পড়া লেখা করলে চলবেনা, স্বপ্ন গড়ার টার্গেট নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। পর্যটন এলাকা হিসেবে সরকার কক্সবাজারকে বিশেষ অঞ্চল হিসেবে বেছে নিয়েছে। সম্ভাবনার এই এলাকাকে এগিয়ে নিতে তথ্য প্রযুক্তির জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার আহবান জানান তিনি।
    স্কুল পরিচালনা কমিটির সভাপতি এম.এ মনজুরের সভাপতিত্বে বার্ষিক ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিক উল্লাহ মুকুল, অধ্যক্ষ জ্যোৎস্না বেগম ওয়ারেচী।
    শিক্ষক হুমায়ুন রশিদ ও সেলিম রুবেলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান, আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক নাছির উদ্দিন, ক্রিড়া সম্পাদক এম রেজাউল করিম, আপ্যায়ন সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম, নির্বাহী সদস্য নাজমুল হোসাইন নাজিম, আলহাজ্ব শফিউল্লাহ, রায়হানা আক্তার পাপিয়া। পরিচালকদের মধ্যে ছিলেন- আবু বকর, আলহাজ্ব আবদুল মালেক, আলহাজ্ব রফিকুল আলম, মুহাম্মদ তৈয়বুর রহমান মামুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৫ম শ্রেনীর ছাত্র রাবিনুল কবির আদিব।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শিক্ষার্থীদের দেশ প্রেমে উজ্জীবিত হতে হবে -এডিসি মো. সাইফুল ইসলাম মজুমদার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান