• Latest News

    ঈদগাঁওতে ঘর নির্মাণকালে হামলা

    মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :
    ঈদগাঁওতে মাটি ভরাট ও ঘর নির্মাণকালে আকষ্মিক হামলার ঘটনা ঘটেছে। পৈত্রিক সূত্রে পাওয়া জমির উপর মালিক পক্ষ কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর চড়াও হয়। ঈদগাঁও আলমাছিয়া রোডের প্রিন্স অব ঈদগাহ’র পশ্চিম পাশের বিরোধীয় জমিতে এ ঘটনা ঘটে। ভূক্তভোগীরা জানান, বি.এস খতিয়ান মতে (২৭৭২) উক্ত এলাকার ৭৬ শতক জমির ওয়ারিশী মালিক উত্তর মাইজ পাড়ার মৃত হাফেজ সুলতান আহমদের পুত্র আবুল কালাম ও আবুল হাশেমগং। জমি নিয়ে দীর্ঘ এক বছর দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। শনিবার মালিক পক্ষের লোকজন ঐ জমিতে ঘর নির্মাণ ও মাটি ভরাটের প্রস্তুতি নিলে অতর্কিত তাদের উপর হামলার ঘটনা ঘটে। এতে মালিক পক্ষের ৪/৫ জন আহত হয়। গরম পানির ব্যবহারে তাদের সুমী নামের এক মহিলা মারাত্মক যন্ত্রণায় কাতরাচ্ছে। এ পক্ষের অভিযোগ, একই এলাকার চিহ্নিত দূর্বৃত্তরা অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপর হামলার ঘটনা ঘটাতে থাকে। খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. খায়রুজ্জামান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। জানতে চাইলে তিনি উভয়পক্ষকে স্বাভাবিক থাকতে নির্দেশ দেয়াসহ প্রমাণপত্রসহ রাতে তাঁর কার্যালয়ে বৈঠকে বসার অনুরোধ জানিয়েছেন। জোর পূর্বক অবৈধ দখল প্রচেষ্টার অভিযোগে ক্ষতিগ্রস্থ পক্ষ আইনী প্রতিকারের প্রক্রিয়া চালাচ্ছে। অন্যদিকে হামলাকারীরা প্রভাব খাটিয়ে তাদের বিরুদ্ধে উল্টো মামলা দিতে পারে বলে আশঙ্কা করছে ভূক্তভোগীরা। জানতে চাইলে প্রতিপক্ষের কাজী নুরুল আলম জানান, উক্ত খতিয়ানের ৬৪ শতক জমির বিরুদ্ধে তাদের দুটি বি.এস সংশোধনী মামলা বিচারাধীন রয়েছে। তিনি এ ঘটনায় তার পক্ষেরও কয়েকজন আহত হয়েছে বলে জানান।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে ঘর নির্মাণকালে হামলা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান