• Latest News

    ঈদগাঁওতে শক্তি এনজিও শক্তি দেখালেন অসহায়ের উপর


    ঈদগাঁও প্রতিনিধি :
    কক্সবাজারে শক্তি এনজিও ঈদগাঁও শাখার এক মাঠ কর্মীর বিরুদ্ধে গ্রাহক নির্যাতনের অভিযোগ উঠেছে। যথাযথ নিয়মে উল্লেখিত এনজিও থেকে ঋণ গ্রহণ করে নির্যাতনের স্বীকার হয়েছে ঈদগাঁও ৬নং ওয়ার্ড মুরাপাড়া গ্রামের পল্লী চিকিৎসক মিন্টু শর্মার পরিবার। ডাক্তারি পেশা নিয়ে আঙ্গুল ফোলে কলাগাছ বুনার সুযোগ থাকলেও সততার বেড়াজালে আটকা পড়ে মিন্টু তা পারেনি।
    অভিযোগে জানা যায় মিন্টু শর্মার পরিবার ওই এনজিও থেকে ঋণ নেওয়ার পর থেকে যথাযথ সময়ে কিস্তি পরিশোধ করে আসছিলেন। গত ১৯ফেব্রুয়ারি কিস্তি দেওয়ার সময় থাকলেও সে ওই দিন সকালে জরুরী এক রোগীর চিকিৎসা নিয়ে তার বাড়ি থেকে অনেক দুরে অবস্থান করছিলেন। এদিকে শক্তি এনজিও'র মাঠ কর্মী বিকাশ নাথ যথারীতি কিস্তি তুলতে ওই এলাকায় গিয়ে মিন্টুকে না পেয়ে ফোন দেয়। পল্লী চিকিৎসক মিন্টু ফোনে জানায় রোগী নিয়ে সে ব্যস্ত আছে তার আসতে দেরি হলে কিস্তির টাকাটি মাঠ কর্মী বিকাশ নাথকে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেবেন। কিন্তু তা মানতে রাজি না হয়ে বিকাশ চিকিৎসক মিন্টুর অবর্তমানে বাড়িতে অনধীকার প্রবেশপূর্বক পর্যাপ্ত ভাঙ্গচুর করে। রান্নাঘরের থালা বাসনগুলো লাথি মেরে ছড়িয়ে ছিটিয়ে দেয়। টাকার বদলে বাড়িঘর পুড়িয়ে দেবে বলেও হুমকি দেন ওই কর্মী। হামলা চলাকালে অনেক আকুতি করেন বাড়িতে থাকা অসুস্থ মিন্টু শর্মার স্ত্রী সবিতা দাশ। অভিযোগে আরো জানায় এনজিও কর্মীর এরূপ অকথ্য ভাষায় গালিগালাজ করেছে যা সংবাদ মাধ্যমে প্রকাশ সম্ভব নয়। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জীকু ঘটনা সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থলে আমি ছিলাম এবং অনেক অনুরোধ করার পরও কোন কথাই কর্ণপাত করেনি বিকাশ নামের ওই এনজিও কর্মী। ঋন দাতা সংস্থার এমন আচরণে পুরো এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। এবিষয়ে শক্তি এনজিওর ঈদগাঁও শাখার ইনচার্জ কামাল পাশা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি এব্যপারে ভিকটিমের কাছে অনুতপ্ত স্বীকার করেছি। এবং এরপর আপনারা সংবাদপত্রে যা খুশি তা লিখেন। অপরদিকে এই নিন্দনীয় ঘটনায় সঠিক বিচার না হলে স্থানীয়রা যেকোন সময় কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছেন। ওই এলাকার গ্রাহকরা মাঠকর্মী বিকাশের যথাযথ শাস্তির দাবী জানান তারা।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে শক্তি এনজিও শক্তি দেখালেন অসহায়ের উপর Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান