• Latest News

    ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ পরীক্ষার্থী বহিস্কার

    ঈদগাঁও সংবাদদাতা :
    নকলের ব্যবহার না থাকার এ যুগে কক্সবাজার-২ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজী ২য় পত্রে (৯ ফেব্রুয়ারী) ঈদগাহ কেজি স্কুলের ৩ জন সহ ৪ জন পরীক্ষার্থী বহিস্কার হয়েছে।
    ওই দিন আকষ্মিক চট্ট্রগ্রাম শিক্ষা বোর্ডেও একটি টীম বিশেষ গোপন ব্যাপার নিয়ে সরেজমিন তদন্তে যায়। এ সময় বোর্ডের টীম পরীক্ষা কেন্দ্রের কক্ষসমূহ পরিদর্শন করতে গেলেই ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন এর ৩ জন পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে ফেলে। এসময় ভারুয়াখালী স্কুলের আরেকজনকেও বহিস্কার করা হয়।
    বহিস্কৃত পরীক্ষার্থীদেও নাম ও রোল নং জানার জন্য কেন্দ্র চবি খোরশিদ জান্নাতকে তার মোবাইলে (নং ০১৮১৮০৯৬৬০১) বারবার যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ না করায় নামধাম জানা সম্ভব হয়নি। মোবাইলে বোর্ড টীম উক্ত কেন্দ্রে নকলের দৃশ্য দেখে বিস্মিত হয়ে প্রশ্নবোধক সুরে বলেন নকল বিহীন এ যুগে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসব কি হচ্ছে। এলাকাবাসী সূত্রে প্রকাশ , ওই কেন্দ্রে বিধিবহিভর্’তভাবে পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রাবাসের নামে এসএসসি পরীক্ষার্থীদের রাতে এবং পরীক্ষার দিনে সকাল ৯টা ৩৫ মিনিট পর্যন্ত আবদ্ধ করে রাখার ঘটনা সচেতন মহলের বিবেককে প্রশ্নবিদ্ধ করে তোলেছে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ পরীক্ষার্থী বহিস্কার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান