• Latest News

    কুতুবদিয়ায় ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে জরিমানা


    আবুল কাশেম, কুতুবদিয়া প্রতিনিধি :
    কুতুবদিয়ার ব্যস্ততম বড়ঘোপ জেটি ঘাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে অভিযুক্ত ইজারাদার নুরুল ইসলামকে জরিমানা করেছে কুতুবদিয়া নিবার্হী ম্যাজিস্ট্রেট আদালত। ৮ ফেব্র“য়ারী (বুধবার) সকাল ১১ টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে টোল আদায়কারীকে এ জরিমানা করা হয়। সূত্রে প্রকাশ, বড়ঘোপ বাজারের তরকারী ব্যবসায়ী আবুল ফারেছ গত ৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় এক বস্তা সীমবীজ নিয়ে মগনামাঘাট থেকে বড়ঘোপঘাটে আসলে টোল আদায়কারী ওই বস্তায় ৮০ টাকা টোল দাবী করেন। তা দিতে অস্বীকৃতি জানালে তরকারী ব্যবসায়ীকে অশালীন ভাষায় গালমন্দ করেন। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজীকে অভিযোগ করলে ৮ ফেব্র“য়ারী অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে আদায়কারীকে তার কার্যালয়ে ডেকে ঘটনার সত্যতার ভিত্তিতে এক হাজার টাকা জরিমানা করেন। এবিষয়ে টোল আদায়কারী নুরুল ইসলামের সাথে কথা হলে বিষয়টি অস্বীকার করেছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কুতুবদিয়ায় ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে জরিমানা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান