কক্সবার্তা ডেস্ক :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের নামে ভুল-মিথ্যা প্রশ্নপত্র দেওয়া হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে। আসল প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার সকালে ঢাকার সরকারি ল্যাবরেটরি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।
তিনি বলেন, ‘চিরকাল প্রশ্ন ফাঁস হয়ে আসছিল। আমরা তা বন্ধ করেছি। আপনারা আমাদের সহযোগিতা করেন। আমরা উন্নত শিক্ষায় ছেলেমেদের শিক্ষিত করতে চাই। বর্তমানে যে প্রশ্নে পরীক্ষা হচ্ছে তাতে শিক্ষার্থীরা খুশি। তারা আনন্দ উল্লাসের মধ্যে পরীক্ষা দিচ্ছে।’
শিক্ষামন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, 'আমি অভিভাবকদের বলেছি, প্রশ্নপত্র ফাঁসকারীর ফাঁদে পড়বেন না, তাদের পেছনে ছুটবেন না। কারণ তারা সবাই ভুল- ভুয়া প্রশ্ন দেয়।'
শিক্ষামন্ত্রী জানান, প্রতিদিন সকাল সাড়ে ৯টার মধ্যে সব পরীক্ষার্থীর হাতে খাতা দেওয়া হয়েছে। এতে তারা প্রায় ৩০ মিনিট অতিরিক্ত সময় পাচ্ছে। একমাত্র কেন্দ্রসচিব ছাড়া আর কোনও ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিবের অনুমতি ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ভবিষ্যতে দুই বেলা পরীক্ষা নেওয়া হবে, সেই প্রস্তুতি নিন। আগে পাঁচ দিনে সব পরীক্ষা নেওয়া হতো।
এবারও মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে ২১ হাজার বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, আমার যখন দায়িত্ব নিয়েছি তখন ৯ লাখের মতো পরীক্ষার্থী ছিল। সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখের বেশি। এবার নম্বরপত্র মূল্যায়নে নতুন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এজন্য ২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ সময় শিক্ষাসচিব, ঢাকা বোর্ড চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বাইরে বিদেশে জেদ্দা, রিয়াদ, ত্রিপোলি, দোহা, আবুধাবি, দুবাই, বাহরাইন এবং ওমানের সাহামে ৮টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।
সকাল ১০টা থেকে এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে বাংলা-২ (১৯২১) আর দাখিল ভোকেশনালে নতুন সিলেবাসে বাংলা-২ (১৭২১) সৃজনশীল ও পুরাতন সিলেবাসে বাংলা-২ (১৭২১) সৃজনশীল বিষয়ের পরীক্ষা অংশ নিয়েছে পরীক্ষার্থীরা।lb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ফেসবুকে ভুল-মিথ্যা প্রশ্নপত্র দেওয়া হচ্ছে
Rating: 5
Reviewed By: Unknown