• Latest News

    সেই ভ্যানচালক ইমাম শেখের বেতন কত জানেন ?

    অনলাইন ডেস্ক :
    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী আলোচিত সেই ভ্যানচালক ইমাম শেখের চাকরি হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে। ৭ হাজার ৯০০ টাকা মাসিক বেতনে অস্থায়ী ভিত্তিতে বিমান বাহিনীর যশোর ঘাঁটির অভ্যন্তরে ফ্যালকন বেকারিতে ‘সরবরাহকারী’ হিসেবে বুধবার সকালে যোগদান করেন ইমাম।
    জানা গেছে, যশোর বিমান ঘাঁটি থেকে ৩০ জানুয়ারি সকাল ১১টায় রওনা দিয়ে সন্ধ্যার দিকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া পৌরসভা সর্দারপাড়ার গ্রামের নিজ বাড়িতে আসেন ইমাম। পরবর্তীতে দরকারি কাগজপত্র নিয়ে মঙ্গলবার রাতে আবার যশোর বিমান বাহিনীর ঘাঁটিতে ফিরে যান তিনি।
    তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইমাম বলেন, ‘পরম করুণাময় আল্লাহর কাছে লাখো কোটি শোকরিয়া। কোনোদিন ভাবিনি আল্লাহ আমাকে এভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন’। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের সংবাদমাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমাম।
    উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি সকালে টুঙ্গীপাড়া সফরকালে ইমামের ভ্যানে চড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, তার স্ত্রী ও সন্তানেরা। ভ্যান চালিয়ে প্রধানমন্ত্রীকে বহন করার সেই ছবি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার হলে আলোচনায় আসেন ইমাম। এরপর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাকে বিমান বাহিনীতে চাকরি দেওয়ার বিষয়টি জানা যায়। ইমামের বাড়ি টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী গ্রামের সরদার পাড়ায়। পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন বাড়ির পাশেই প্রাথমিক বিদ্যালয়ে। ইমামের বয়স ১৭ বছর। এতদিন তার জীবনযুদ্ধ চলতো ভ্যানের হ্যান্ডেল ধরে। বাবা আব্দুল লতিফ মানসিক রোগী, মা গৃহিণী। ইমাম শেখরা দুই ভাই, তিন বোন।rb.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সেই ভ্যানচালক ইমাম শেখের বেতন কত জানেন ? Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান