• Latest News

    চকরিয়ায় দুই মাদক বিক্রেতার কারাদন্ড


    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়ায় নূর মোহাম্মদ (৬৫) ও মোবারক (৪৫) নামে দুই মাদক বিক্রেতা ও সেবনকারীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে চকরিয়া পৌরশহরের বাঁশঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এদিন দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থাপন করা হলে আদালত গাঁজা বিক্রির অপরাধে নূর মোহাম্মদকে ৬ মাস একং সেবনের অপরাধে মোবারককে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন। আটককৃত নূর মোহাম্মদ চকরিয়া পৌরশহরের ৮নং ওয়ার্ডের মৃত উলা মিয়ার ছেলে ও মোবারক একই এলাকার মো. ফেরদৌসের ছেলে।
    চকরিয়া থানার এসআই মহির উদ্দিন খান উজ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশের একটি টিম নিয়ে পৌরশহরের বাঁশঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করি। এসময় তাদের কাছ থেকে ১৬ পুড়িয়া গাঁজা উদ্ধার করি। গত কয়েকসাম আগেও নূর মোহাম্মদকে গাঁজাসহ আটক করা হয়েছিল। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, আদালতের কাছে গাঁজা বিক্রির কথা স্বীকার করলে আদালত নূর মোহাম্মদকে ৬ মাসের এবং সেবনের অপরাধে মোবারককে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় দুই মাদক বিক্রেতার কারাদন্ড Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান