• Latest News

    আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু : সারা দেশে পরীক্ষার্থী- ১৭লাখ ৮৬হাজার ৬১৩


    কক্সবার্তা ডেস্ক : আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ বছর ১০টি শিক্ষা বোর্ডের ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে ২৮ হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র এবং ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী রয়েছে।
    এছাড়া বিদেশের আটটি কেন্দ্রে ৪৪৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবার। যাদের মধ্যে ছাত্র ১৮৫ এবং ছাত্রী ২৬১ জন।
    পরীক্ষার পূর্ব প্রস্ততি সম্পন্ন হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ পরীক্ষার সংশ্লিষ্টদের সর্তক থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে যাতে কোনভাবেই প্রশ্ন ফাঁস না হয়।
    তিনটি বিষয় ছাড়া (বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় ছাড়া সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। সৃজনশীল বিষয়গুলোর পরীক্ষা সাধারণ বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে নেয়া হবে।
    সনাতন পদ্ধতিতে নেয়া তিনটি বিষয়ের প্রশ্ন সব বোর্ডেই আলাদাভাবে করা হয়েছে। গণিত ও উচ্চতর গণিত বিষয়েও সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে। এসএসসি পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/ রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে এবং উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিটের ব্যবধান থাকবে।
    এবছর ঢাকা বোর্ড থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ঢাকা বোর্ডে অংশ নেয়া শিক্ষার্থী সংখ্যা চার লাখ ৪৯ হাজার ৮৬ জন। সিলেট ও বরিশাল বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ৯৪ হাজার ১৫২ এবং ৯৪ হাজার ১৯৩। অন্য সব কয়টি বোর্ডেই পরীক্ষার্থী দেড় লক্ষাধিক।
    বৃস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলবে। প্রথম দিন পরীক্ষা হবে আটটি সাধারণ বোর্ডে এবং কারিগরি বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা। মাদরাসা বোর্ডে প্রথম দিন কুরআন মাজিদ ও তাজবিদ। লিখিত পরীক্ষা শেষ হবে ২ মার্চ। ৪ মার্চ থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু করে ১১ মার্চের মধ্যে শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে।lb.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু : সারা দেশে পরীক্ষার্থী- ১৭লাখ ৮৬হাজার ৬১৩ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান