• Latest News

    চকরিয়ায় ৭বছরের শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগ


    চকরিয়া সংবাদদাতা :
    চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের নয়াপাড়া হেফজখানায় আরিফুল ইসলাম ছোটন নামে ৭বছর বয়সী শিশু ছাত্রকে শিক্ষক কর্তৃক বলৎকারের অভিযোগ উঠেছে। গতকাল ৯ফেব্রুয়ারী ভোর রাতে ঘটেছে এ ঘটনা। খবর পেয়ে পরিবারের সদস্যরা মুমুর্ষ অবস্থায় শিশু ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পর অবস্থান আরো অবনতি হলে রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। শিশু ছাত্র ছোটন চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মাতব্বরপাড়া গ্রামের আক্তার হোসেনের পুত্র। ঘটনার পর এদিন দুপুরে অভিযুক্ত শিক্ষক মাদরাসা ছেড়ে পালিয়েগেছে।
    আক্তার হোসেন জানিয়েছেন, সে চকরিয়ার ফাসিয়াখালী নয়াপাড়ার পাশ^বর্তী লামার ইয়াংছার একটি বাগানে চাকুরী করেন। চাকুরীর সুবাদে তার শিশু পুত্র আরিফুল ইসলাম ছোটনকে গত ৭দিন পূর্বে নয়াপাড়া হেফজখানায় ভর্তি করান। হঠাত করে গতকাল ৯ ফেব্রুয়ারী ভোর রাতে শিশু পুত্র ছোটনকে ওই মাদরাসার শিক্ষক মহেশখালীর বাসিন্দা হাফেজ মৌলভী জিয়াউল করিম তার কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এক পর্যায়ে শিশুর শরীরের বিভিন্ন অঙ্গে কামড়িয়ে ও পিটিয়ে থেতলানো জখম করে। এমনকি সকালে বিষয়টি জানাজানি হলে কলার সাথে বিষ মিশিয়ে শিশুটিকে হত্যার চেষ্টাও করেছে ওই শিক্ষক। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিশুটির অবস্থা আশংখাজনক দেখা দেওয়ায় চমেকে রেফার করা হয়েছে।
    চকরিয়া থানার ওসি (তদন্ত) মো: কামরুল আজম জানিয়েছেন, মাদরাসা ছাত্র শিশু বলাৎকারের বিষয়ে সরকারী হাসপাতাল এবং মাদরাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ওই মৌলভীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় ৭বছরের শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান