• Latest News

    কক্সবাজার জেলা আ.লীগের প্রতিনিধি সমাবেশে আসছেন ওবায়দুল কাদের

    বলরাম দাশ অনুপম :
    কক্সবাজার জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সমাবেশ শনিবার। শনিবার বিকাল ৩ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিনিধি সম্মেলন। এই সম্মেলকে কেন্দ্র করে আওয়ামীলীগের জেলা থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। এই উৎসাহ-উদ্দিপনার মাত্রা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওয়ায়দুল কাদের এমপি’র আগমন। তিনি ওই প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিকে বৃহস্পতিবার বিকেলে প্রতিনিধি সম্মেলনের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় তারা কথা বলেন সাংবাদিকদের সাথে। জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিব্রু রহমান চেয়ারম্যান সাংবাদিকদের জানান-এই প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে নতুন ভাবে জেলায় জাগ্রত হবে আওয়ামীলীগ।
    তারা জানান-প্রতিনিধি সম্মেলনে জেলা নেতৃবৃন্দ, উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পাশাপাশি দলীয় সাংসদ, জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য, উপজেলা ও ইউনিয়ন পরিষদে নির্বাচিত দলীয় চেয়ারম্যান, মেম্বারবৃন্দও উপস্থিত থাকবেন। এসময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা নজরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম, সাংসদ আবদুর রহমান বদি, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীসহ জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার জেলা আ.লীগের প্রতিনিধি সমাবেশে আসছেন ওবায়দুল কাদের Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান