এক্সক্লুসিভ ডেস্ক : এমন আবিষ্কারের কথা শোনা দেশ বিদেশের বিজ্ঞানীদের নামে। নিদেনপক্ষে দেশের আইআইটি বা নামকরা ইঞ্জিনিয়িরিং কলেজের ছাত্র-ছাত্রীরা এমন চমকে দেওয়া আবিষ্কারের দাবি করেন।
তেল নয়, জল দিয়ে চলবে গাড়ি। এমন দাবি যদি কলকাতা থেকে বহু দূরের জেলার বাসিন্দা নবম শ্রেণির তিন ছাত্র করে, অনেকেই হয়তো হেসে তা উড়িয়ে দেবেন। কিন্তু ঘটনাটা সত্যি। উত্তর দিনাজপুরের হাতিয়া হাইস্কুলের তিন ছাত্র সৌরভ সরকার, আকাশ দাস এবং নন্দ দাস হাতেকলমে তা প্রমা
করে দেখিয়েছেন। এমনকী, তিন ছাত্রের এই কৃতিত্ব জেলাশাসকের প্রশংসাও আদায় করে নিয়েছে। আপাতত আরও বড় মঞ্চে নিজেদের এই আবিষ্কারকে তুলে ধরতে মুখিয়ে রয়েছে দরিদ্র পরিবারের তিন ছাত্র।
ছেলেবেলা থেকেই এই তিন বন্ধুর ঘরে নিত্যদিনের অভাব। নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। কাজের সন্ধানে কারো বাবা ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। তার মধ্যেই এই তিন বন্ধু নিজেদের লক্ষ্যে অবিচল থেকেছে। ফ্রিজ, ফ্যানের পর এবার জল দিয়ে হাইড্রলিক জেসিবি মেশিনের মডেল তৈরি করে উত্তর দিনাজপুর জেলায় সাড়া ফেলে দিয়েছে সৌরভ এবং তার দুই বন্ধু আকাশ এবং নন্দ।
আগামি দিনে জল দিয়ে চালিত সৌরভের এই মডেল হাইড্রলিক জেসিবি রাজ্য প্রতিযোগিতায় অংশ নেবে। মায়ের আশা, সৌরভ জেলা ছাপিয়ে রাজ্যের মানুষের নয়নের মণি হয়ে উঠবে। সৌরভ, আকাশ, নন্দ ছোট থেকে একই স্কুলে পড়াশোনা করেছে। তখন থেকেই তাদের চেষ্টা ছিল কিছু আবিস্কার করার। ক্লাস এইটে উঠতেই তাদের কাজ শুরু। ডিজেল বা পেট্রোল নয়, জল দিয়েই চলবে ক্রেন বা জেসিবি। পাস্কেলের সূত্র ধরে জল দিয়ে তৈরি করে ফেলে মডেল। আর সেই মডেল গত রবিবার, রায়গঞ্জ শহরের মোহনবাটি হাইস্কুলে, উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞানমঞ্চের প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে তারা।
হাতিয়া হাইস্কুলের নবম শ্রেণির তিন পড়ুয়া জানিয়েছে, পৃথিবী জুড়ে জ্বালানির অভাবের কথা কম বেশি সকলের জানা। ডিজেল-সহ খনিজ তেলের ভাণ্ডার ক্রমশ ফুরিয়ে আসছে। সে কারণেই তারা জল দিয়ে হাইড্রলিক জেসিবি চালানোর ব্যবস্থা করেছে। একে তো এই হাইড্রোলিক ক্রেন বা জেসিবিতে কোনওরকম খনিজ তেল খরচ হওয়ার ভয় নেই, উপরন্তু এই হাইড্রলিক ক্রেন থেকে কোনও ধোঁয়াও বেরোবে না।ফলে পরিবেশও থাকবে সুরক্ষিত।
হাতিয়া হাইস্কুলের শিক্ষক মিঠু মল্লিক জানিয়েছেন, ‘আমাদের স্কুলের নবম শ্রেণির তিনজন ছাত্র একত্রিত হয়ে খুব ভাল বিষয়ের উপর প্রদর্শনীতে অংশগ্রহণ নিয়েছিল। তারা সেখানে প্রথম স্থান অধিকার করে। আগামী এপ্রিল মাসে তাদের মডেল রাজ্যস্তরের প্রদর্শনীতে যাবে। ’
তিন বন্ধুর হাত দিয়েই পরিবারে সুদিন ফিরবে, আপাতত এই আশায় দিন গুনছেন সৌরভ, আকাশদের বাবা-মায়েরা।
-এবেলা//rb.
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: নবম শ্রেণির দরিদ্র পরিবারের তিন ছাত্রের অবাক আবিস্কার
Rating: 5
Reviewed By: Unknown