• Latest News

    চকরিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু


    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়ায় বহুল প্রতিক্ষিত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের প্রথমদিনে গতকাল ১৮ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টা হতে বিকাল ৪টা পযর্ন্ত সময়ে যাচাই-বাছাই কমিটি এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের মুখোমুখি হয়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর (জামুকা) অনলাইনে আবেদন করা ৪০ জন প্রার্থী। চকরিয়া হতে মুক্তিযোদ্ধ তালিকায় অর্ন্তভূক্তি হতে আবেদন করেছেন ১৮৭ জন প্রার্থী। বাকী প্রার্থীরা আজ ১৯ ফেব্রুয়ারী সকাল থেকে পর্যায়ক্রমে বাছাই কমিটির মুখোমুখি হবেন।
    যাচাই-বাছাই কমিটিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে আহবায়ক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহেদুল ইসলামকে সদস্য সচিব করা হয়। এছাড়া আরো কয়েকজন মুক্তিযোদ্ধাকে এই কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান