• Latest News

    পেকুয়ায় নবাগত ও বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা


    এম.জুবাইদ .পেকুয়া:
    পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জয়নাল আবদিনের বিদায় ও নবাগত ইউএনও মাহবুবুল করিমকে বরণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গত ১ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী’র পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্টিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিদায়ী ইউএনও মোঃ জয়নাল আবদিন, সংবর্ধিত নবাগত ইউএনও মাহবুবুল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রণি, উপজেলা কৃষি কর্মকর্তা এএইচএম মনিরুজ্জামান রব্বানী, উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, শিলখালী ইউপি চেয়ারম্যান আল্হাজ্ব নুরুল হোছাইন, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এএইচএম বদিউল আলম, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, রাজাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ছৈয়দ নুর, মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম ও পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির উদ্দিন। উক্ত সংবর্ধনা অনুষ্টানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, টিএইস ইউ ডা. মুজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা কানুনগো (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলমগীর কবির ও পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. দিদারুল করিম প্রমুখ।
    সংবর্ধনা অনুষ্ঠান শেষে পেকুয়া উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশসের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত ইউএনওকে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করেন স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ। উল্লেখ যে গত দু মাস আগে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে জয়নাল আবদীন যোগদান করেন। ২ মাস পূর্ণ হওয়ার সাথে সাথে পি এইচ ডি অর্জনের জন্য বিলাত যাওয়ার উদ্দেশ্য পেকুয়ার ইউ এনও পদ থেকে বিদায় নিয়েছেন।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় নবাগত ও বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান