• Latest News

    কক্সবাজারের খুরুস্কুলে ভয়াবহ অগ্নিকান্ড : ৩০টি বসতবাড়ি পুড়ে ছাই, আহত-২০


    সদর প্রতিনিধি : কক্সবাজারে খুরুস্কুল ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত নয় ঘটিকার সময় খুরুস্কুল ইউনিয়নের কাউয়ার পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে নগদ টাকাসহ ক্ষয়ক্ষতির পরিমান প্রায় চার কোটি টাকা ছাড়িয়ে গেছে হবে প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন।
    স্থানীয় মৃত শামশুল আলমের পুত্র সাকিবের বসত বাড়ির রান্না ঘরের চুল্লি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে রাত নয় টা থেকে ১১ টা পর্যন্ত দুই ঘণ্টা ব্যাপী ভয়াবহ আগুনে ৩০ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে রাত সাড়ে নয়টার দিকে ফায়ার সাভির্সের উদ্ধার কর্মিরা ঘটনাস্থলে এসে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। কক্সবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ক্ষয়-ক্ষতি পরির্দশন করেছেন।
    স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান,হাজার হাজার লোক রাতের অন্ধকারে যে যেভাবে পারে সে ভাবে চেষ্টা করিেছল আগুন নিয়ন্ত্রনে আনার। কিন্তু আগুনের ভয়াবহতা এতই তীব্র ছিল যে,আগুনের কাছাকাছি লোকজন পৌছতে ভয় পায়। শেষ খরব পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে কম পক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে বেম কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    জানা যায়,বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারী রাত নয় ঘটিকার সময় খুরুস্কুল ইউনিয়নের কাউয়ার পাড়ার মৃত শামশুল আলমের পুত্র সাকিবের বসত বাড়ির রান্না ঘরের চুল্লি থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় চারদিকে ছড়িয়ে পড়লে গোয়াল ঘর,গুদাম ঘর,বসত বাড়িসহ প্রায় ৩০ টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষনিক কক্সবাজার ফায়ার সার্ভিসের লোকজন ও উদ্ধার কর্মিরা ঘটনাস্থলে গিয়ে র্দীঘ দেড় ঘন্টা চেষ্টার পর আগুন পুরো পুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
    ততক্ষনে আগুনের লেলিহান শিখায় সাকিব, জাকারিয়া, মত্তুল হোসেন,শফিউল হক,জুনু মিয়া,হামিদুল্লাহ,শাকের আলম,এহছানুল হক,আবুল কালাম,গোলাম নবী, জাফর আলমের বাড়িসহ প্রায় ৩০ টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকাসহ প্রায় চার কোট টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন ।
    এদিকে গভীর রাত্রে রামুতে আরো একটি অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে বলে জানা গেছ্ েসেখানেও ছুটে গেছে দমকল বাহিনী । তাই এ রির্পোট লেখাকালিন সময় (বৃহস্পতিবার রাত ১১ টা ৪৫ মিনিট) পর্যন্ত ফায়ার সার্ভিসের লোকজন ও উদ্ধার কর্মিরা ঘটনাস্থল থেকে কক্সবাজার ফায়ার সার্ভিস অফিসে ফিরে না আসায় রামুর কোথায় অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে তা জানা যায়নি এবং পৃথক দুই স্থানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের বিস্তারিত তথ্য এবং কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পূর্ন জানা যায়নি।bc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারের খুরুস্কুলে ভয়াবহ অগ্নিকান্ড : ৩০টি বসতবাড়ি পুড়ে ছাই, আহত-২০ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান