আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারাতে নেক্সাস এসোসিয়েশন আয়োজিত ফ্রী ব্লাড গ্রুপিং-১৭ সম্পন্ন হয়েছে।
নেক্সাস এসোসিয়শনের সভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে ২১ফেব্রুয়ারী সকাল ১০টায় ডুলাহাজারা বাস ষ্টেশন সংলগ্ন মনোরম পরিবেশে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়।
চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজগর হাসানের পরিচালিত ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির আসনে ছিলেন ডুলাহাজারা স.প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল হক, ডুলাহাজারা ইউপি সদস্য মোঃ সোলাইমান, সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন ও ডুলাহাজারা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক জাফর আলম।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নুরুল আমিন ইউনিয়নে ফ্রি রক্ত গ্রুপিং নির্ণয়ের মত মহৎ কাজে এগিয়ে আসার জন্য এসোসিয়েশনের সকলেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি এরূপ জনকল্যাণ মূলক কাজে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
অধ্যক্ষ আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী বলেন 'রক্তের গ্রুপ জেনে রাখা সকল মানুষের একান্ত অপরিহার্য। জীবন বাঁচাতে রক্তদান একটি মানবীয় গুণ এবং রক্তের গ্রুপ জানা থাকলে অতি সহজে এ মহৎ কাজে অংশগ্রহণ করা সম্ভব।'
সর্বপ্রথম ইউপি চেয়ারম্যানের রক্তের গ্রুপ নির্ণয়ের মধ্য দিয়ে এ কার্যক্রম আরম্ভ হয় এবং বিকেল ৪টায় সমাপ্ত হয়। এতে উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত বেস কয়েকজন টেকনিশিয়ানের মাধ্যমে শতাধীক জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে বলে জানা গেছে।
সর্বাত্মক সহযোগীতায় ছিলেন নেক্সাস এসোসিয়েশনের সহ-সভাপতি চকরিয়া কলেজের ছাত্র হুবাইব আজম, অর্থ-সম্পাদক চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্র আবু ছরুয়ার সহ সকল সদস্য বৃন্দ।
এ মহতী উদ্ধোগের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন ডুলাহাজারা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ সহ রোগ নির্ণয়কারী প্রতিষ্টান কেয়ার ল্যাব হাউজ।