ঈদগাঁও প্রতিনিধি :
কক্সবাজারের বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের প্রধান সড়কের অসমাপ্ত নির্মাণ কাজ ফের শুরু হয়েছে। দীর্ঘদিন উক্ত কাজ বন্ধ থাকায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ভোগান্তি পোহাতে হয়েছিল সওদা করতে আসা দূর-দূরান্তের সাধারণ লোকজন, শিক্ষার্থী, ব্যবসায়ী, হরেক রকমের যানবাহনসহ সর্বপেশার মানুষজনকে। এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছিল নিয়মিত চলাচলকারী পথচারীদের মাঝে। মাঝপথে সড়কের স্টেশন পয়েন্টে বাকী কাজ সম্পন্ন হওয়ার মাস পার হলেও পশ্চিম দিকের অবশিষ্ট কাজ বন্ধ থাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। বলতে গেলে দীর্ঘ সময় ধরে যেন ঈদগাঁও বাজারটি অভিভাবকহীন হয়ে পড়ে। সড়ক সংস্কারের জোর দাবী ছিল সর্বপেশা-শ্রেণীর মানুষজনের। বাজারের প্রধান যোগাযোগ সড়ক জুড়েই ক্ষতবিক্ষত অবস্থা আর গর্ত সৃষ্টির ফলে জন ও যান চলাচলে বিঘœ ঘটছিল। স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্বদিকের বাকী অর্ধেক কাজ সম্পন্ন করে। বহু বছর পর অবশেষে জেলা সদরের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের সড়কটি ১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ মাঝপথে শুরু হওয়ায় পথচারীসহ সাধারণ মানুষের মাঝে হাসির ঝিলিক ফুটে উঠেছিল। নির্মাণাধীন ডিসি সড়কটির পরিধি ছোট হয়ে যাওয়ায় মালবাহী যানবাহনসহ ছোটখাট গাড়ী চলাচল করতে দারুনভাবে হিমশিম খাবে বলে মনে করছেন অনেকে। উক্ত রাস্তা দিয়ে বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসা লোকজনের পাশাপাশি বিভিন্ন রকমের যানবাহন, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চলাচল করে থাকে। দীর্ঘদিন ধরে সড়কের পশ্চিম দিকের অসমাপ্ত কাজ শুরু না হওয়ায় ফের জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সচেতন লোকজনের মতে, বাজারের প্রধান সড়কের নির্মাণ কাজ না হওয়ার কারণে সবধরণের ব্যবসা-বাণিজ্যে ধ্বস নেমে যায়। ব্যবসা-বাণিজ্যের খাতিরে হলেও সড়কটি পুননির্মাণের দাবী উঠতে থাকে। এদিকে বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁওর ডিসি সড়কটি সংস্কার কাজ ৬ ফেব্রুয়ারী সোমবার থেকে ফের শুরু হয়েছে। এ বিষয়ে প্রকল্পের সাইট ম্যানেজার নুরুল আজিম কিছুদিনের মধ্যে বাকী কাজ সম্পন্ন হবে বলে জানান। অবিলম্বে পর্যটন শহর কক্সবাজারের প্রবেশদ্বার খ্যাত ঐতিহ্যবাহী বৃহৎ ঈদগাঁও বাজারের সড়কটির অসমাপ্ত কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করে ব্যবসায়ীসহ শিক্ষার্থীদের দুঃখ-দূর্দশা থেকে মুক্তি দেওয়া হোক। এ ঈদগাঁও বাজার দীর্ঘদিন ধরে বহু সমস্যায় জর্জরিত। এতে করে দেখার কেউ না থাকায় আভ্যন্তরীণ উন্নয়ন থেকে বঞ্চিত বাজারবাসী। সরেজমিন দেখা গেছে, ৭/৮জন শ্রমিক অসমাপ্ত সড়কের দক্ষিণ পাশের্^র নালা খনন করা শুরু করেছেন সোমবার সকাল থেকেই। তারা খুঁড়ে খুঁড়ে নিউমার্কেট সংলগ্ন মূল রাস্তার দিকে এগিয়ে যাচ্ছেন। বাজারের উভয়পাশের্^র দোকানদারদের প্রত্যাশা যে, বৃহৎ এ বাণিজ্য কেন্দ্রের দৈনন্দিন বেচাকেনা ও বাজারবাসীর সুবিধার্থে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান অচিরেই দীর্ঘদিন অবহেলিত এ সড়কের অবশিষ্ট নির্মাণ কাজ সম্পন্ন করবেন।bb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁও ডিসি রোডের অসমাপ্ত কাজ চলছে
Rating: 5
Reviewed By: Unknown