কক্সবার্তা ডেস্ক : নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজার এলাকা থেকে একটি পিস্তল ও চার রাউন্ড তাজাগুলি সহ স্থানীয় যুবলীগ নেতা মো. আলাউদ্দিন আলোকে (৩০) গ্রেফতার করেছে।
বুধবার দিনগত রাত তিনটার দিকে তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। আলো ২৮ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র ব্যবসা, চাঁদাবাজী ও খুনসহ নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) কাইসার হামিদ বাংলানিউজকে বলেন, ‘একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড তাজা গুলিসহ আমরা তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ চারটি মামলা রয়েছে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। বুধবার রাতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা হয়েছে।’
আওয়ামী ও যুবলীগ সূত্র জানায়, ২০১৫ সাল পর্যন্ত আলো নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে রাজনীতি করতেন। এরপর থেকে সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে তার ছবিসহ বিভিন্ন এলাকায় ঠাঙানো পোস্টার-ব্যানার দেখা গেছে।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পিস্তল-গুলিসহ যুবলীগ নেতা গ্রেফতার
Rating: 5
Reviewed By: Unknown