এইচ এম রুহুল কাদের::
কক্সবার্তা ডট কম।।
১৯ই ফেব্রুয়ারী রাত তিন টায় চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড়ের হাশেম মাষ্টার পাড়ায় উপজেলা চেয়ারম্যান জাফর আলমের বাড়ির পাশে একটি ঘরে আগুন লেগে পুড়ে গেছে।
আগুনের সূত্রপাত কোথা থেকে তা তাৎক্ষণাৎ জানা যায়নি।
তবে এলাকাবাসীর ধারণা,পাকঘরের চুলা বা বিদ্যুৎ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং খুব বেশী ক্ষয়-ক্ষতি হবে না বলেও জানান জনসাধারণ।
সবে মাত্র পুড়ে যাওয়া ঘর থেকে নতুন ঘরে প্রবেশ করছে।আর পুড়ে যাওয়া ঘরটি পাকঘর হিসেবে ব্যবহার করতেন বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ঘরের মালিক পৌর মহিলা কাউন্সিলর আজ্ঞুমান আরা বেগম কে তাৎক্ষণাৎ পাওয়া যায়নি।
