দেশ বার্তা::
নরসিংদী সদর উপজেলায় তিন ভাই-বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে উঠেছে। এছাড়া অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আতিকুর নামে আরও একজন। বড় ভাই রুবেল হোসেন তাদের হত্যা করেছে বলে এলাকাবাসী জানিয়েছে। নিহতদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্য। হত্যায় জড়িত সন্দেহে রুবেলকে আটক করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দিনগত রাত ১২টার পর সদর উপজেলার আলোকবালীর পূর্বপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- ইয়াসিন (১০), মরিয়ম (৭) ও মাহিয়া (৫)। তারা আলোকবালীর পূর্বপাড়া গ্রামের আবু কালামের সন্তান। ঘটনার পর পালিয়ে গেলেও সকালে এলাকাবাসী রুবেলকে আটক করেছে।
পারিবারিক বিরোধের জের ধরে রুবেল তার ছোট তিন ভাইবোনকে হত্যা করেছে বলে স্থানীয়রা জানান। আর বাধা দিতে গেলে আরেক ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় রুবেল। আহত আতিকুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সালাউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।