• Latest News

    জন্মদিনে কি সারপ্রাইজ পেলেন সজল!


    বিনোদন বার্তা::
    কক্সবার্তা ডট কম।।
    বর্তমান সময়ের টিভি অভিনেতাদের মধ্যে সজল নুর জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। ২০ ফেব্রুয়ারি ছিল তার জন্মদিন। সেদিনও তাকে ব্যস্ত থাকতে হয় টিভি নাটকের একটি শুটিংয়ে। সারা দিন ছিলেন সেই শুটিং সেটেই। রাতে তার মা নাট্যনির্মাতা নুজহাত আলভী আহমেদ তাকে  শুটিংয়ের কথা বলে ধানমন্ডিতে একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে যান। সেখানে যেতেই চমকে ওঠেন সজল।

    সারপ্রাইজ প্রসঙ্গে সজল নুর জানান, তিনি এমনই সারপ্রাইজ ছিলেন যে তা কাটতে লেগে গেছে অনেকক্ষণ।

    কীভাবে সারপ্রাইজের শুরু? জানতে চাইলে সজল বলেন, 'আমি রনি নামের এক পরিচালকের নাটকের শুটিংয়ে ছিলাম। এবার আমার জন্মদিনে কোনো আয়োজন ছিল না। কোনো আয়োজন থাকলে তা সন্ধ্যা থেকেই সাধারণত শুরু হয়ে যায়। কিন্তু সেদিন এমন কিছু ছিল না।



    সজল বলেন, 'মা আমাকে বলল, তার একটি নাটকের ছোট একটি দৃশ্যের কাজ আছে। বাসা থেকে একটি কোট গায়ে দিয়েই চলে যেতে বলল ধানমন্ডির একটি রেস্টেুরেন্টের টপ ফ্লোরে। ভাবলাম মা মনে হয় ডিনার করাবে।'

    কিন্তু সেখানে যেতেই হুলুস্থুল অবস্থা।  সেখানে তার অপেক্ষায় মিডিয়া পাড়ার অনেকেই। চমক নিয়ে হাজির ছিলেন তার মামা অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনও। ছিলেন বিভিন্ন স্তরের সহকর্মী।

    তাদের মধ্যে রয়েছেন মোহন খান, অনিমেষ আইচ, আরিফ খান, বিপ্লব সাহা, নুজহাত আলভি আহমেদ, তন্ময় তানসেন, তারিন, মিম, নাদিয়া, নিরব, শোয়েব, মৌসুমী নাগ, মৌসুমী বড়ুয়া, জেনি, ভাবনা, কোনাল, রুম্মান রশীদ খান, সাইফ চন্দনসহ টিভি ও চলচ্চিত্র অঙ্গনের অনেকে। ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরাও।



    সজল বলেন, 'তারা সবাই সেখানে হাজির আমার জন্মদিনের সারপ্রাইজ দিতে। সকালে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, তারাও এখানে হাজির, অথচ আগে কেউ কিছু বলেনি। আমি সত্যিই বিস্মিত হয়েছি। অনেকক্ষণ লেগেছে সেই ঘোর কাটতে।'

    পরে কেক কেটে সবার কাছে দোয়া চান সজল।

    সামনের বছরে তার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সজল বলেন, 'ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আরো ভেবে সামনে এগুতে চাই। আমার জন্ম ভাষার মাসে। অনেক রক্তের বিনিময়ে কষ্ট করে এ দিনটি আমরা অর্জন করেছি। ভাষা সুন্দর করে চর্চার দায়িত্বটাও তাই আমাদেরই।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: জন্মদিনে কি সারপ্রাইজ পেলেন সজল! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান