• Latest News

    রামুতে পিএসসি, জেএসসি, জেডিসি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    খালেদ হোসেন টাপু, রামু:
    রামু চাকমারকুল ডেইংগা পাড়া ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে পিএসসি,জেএসসি, জেডিসি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
    মঙ্গলবার ২৪ জানুয়ারি পশ্চিম চাকমারকুল ডেইংগা পাড়া এলাকায় এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। এ সরকারের আমলে শিক্ষার উন্নয়নে বিপ্লব সাধিত হয়েছে। শিক্ষার গুনগত মান বৃদ্ধির সাথে অবকাঠামো উন্নয়নে মাইলফরক অর্জন করেছে। রামুতে বিদ্যালয়ের নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। যে কয়টি বাকি আছে, সেগুলোতেও নতুন ভবন নির্মাণ করা হবে। তবে ছেলে-মেয়েদের একসাথে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন কোন জাতিই শিক্ষা ব্যতিত উন্নতির শিখরে পৌছঁতে পারে না। আমরা রামুকে শহর হিসেবে গড়ে তুলতে চাই।
    সাবেক ইউপি সদস্য হামিদুল হক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেইংগা পাড়া ছাত্র কল্যান পরিষদের সভাপতি এরশাদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রামুতে পিএসসি, জেএসসি, জেডিসি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান