কক্সবার্তা ডেস্ক:
কক্সবার্তা ডট কম।।
২৫ জানুয়ারীকে 'গণতন্ত্র হত্যা দিবস' হিসেবে আখ্যায়িত করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দৈনিক দিনকাল নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের সামনে পত্রিকাটি পুড়িয়ে এ ঘোষণা দেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল।
২৫ জানুয়ারির দৈনিক দিনকালে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠা দিবসকে 'গণতন্ত্র হত্যা দিবস' অভিহিত করে 'গণতন্ত্র হত্যা দিবস আজ' শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন ছাপা হয়।
প্রতিবেদনটিতে বলা হয়, 'আজ ২৫ জানুয়ারি, বুধবার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সেই কলঙ্কজনক বাকশাল দিবস। ১৯৭৫ সালের এই দিনে সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান চতুর্থ সংশোধনী বিল পাশ করে দেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত করে এক দলীয় শাসন তথা বাকশাল শাসন পদ্ধতিতে যাত্রা করেন।'
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন, 'প্রতিবেদনটিতে পরোক্ষভাবে জাতির জনককে হেয় প্রতিপন্ন করা হয়েছে। যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই দলটিকে হেয় করে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির দালালি করেছে পত্রিকাটি।'
চঞ্চল বলেন, 'রাতে বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তাই আমি বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনকাল পত্রিকা নিষিদ্ধ ঘোষণা করলাম। কাল থেকে পত্রিকাটির একটি কপিও ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।'