• Latest News

    আখেরি মোনাজাতে বিশ্ব উম্মাহর শান্তি কামনা


    কক্সবার্তা ডেস্ক :
    বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে।গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে রোববার বেলা ১১টা ১০ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় ১১টা ৪৩ মিনিটে। মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি।ভারতের দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ মোনাজাত পরিচালনা করেন। এর আগে তিনি হেদায়েতি বয়ান করেন।
    আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই ইজতেমাস্থল ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।এর আগে শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভারতের মাওলানা শামীম মুসল্লিদের উদ্দেশে আমবয়ান করেন। বাংলায় সেটি তর্জমা করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান।দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেন ১৬টি জেলার মুসল্লি। এগুলো হলো-মেহেরপুর, লালমনিরহাট, রাজবাড়ী, দিনাজপুর, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, চাঁদপুর, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা ও বরিশাল।গত শুক্রবার শুরু হয়ে রোববার সফলভাবে শেষ হয় ইজতেমার প্রথম পর্ব।ইজতেমা উপলক্ষে পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় বলে জানান গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ।na

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আখেরি মোনাজাতে বিশ্ব উম্মাহর শান্তি কামনা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান