• Latest News

    ডুলাহাজারায় ৯টি বসত বাড়ি আগুন পুড়ে ছাই, পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা





    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
    কক্সবার্তা ডট কম।।
    চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অগ্নিকান্ডে ৯টি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসতবাড়ির আসবাবপত্র, কাপড়চোপড় ও নগদ টাকা সহ আনুমানিক প্রায় ১২ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে। চকরিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়িগুলো পুড়ে ছাই হয়ে যায়।
    ২২জানুয়ারি রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে বর্ণিত ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ পাগলিরবীল এলাকায় ঘটে অগ্নিকান্ডের এ ঘটনা।
    প্রত্যক্ষদর্শীরা জানায় এলাকার নুরুচ্চবির ছেলে লুতু মিয়ার বাড়িতে হঠাৎ করে বন্দু চুলা থেকে অগ্নিকান্ডে সুত্রপাত হয়। এসময় আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী আজিজ মাষ্টার, নুরুল আবছার সওঃ, নুরুল হক, বাকা শমশু, লিটন কান্তি, নুরুল আলমের বাড়িতে ছড়িয়ে পড়লে মুহুর্ত্বেই ৯টি বসত বাড়ি পুুড়ে ছাই হয়ে যায়।
    নুরুল আবছারের ছেলে রাজমিস্ত্রি আরফাত জানায় বিদেশ যাওয়ার জন্য তার ভিসা বাবদ দেড় লক্ষ টাকা বাড়িতে রাখেন। কষ্টার্জিত টাকা ও পাসপোর্ট পুড়ে এখন সে নিঃস্ব হয়ে গেছে।
    বর্তমানে ৯পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
    চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহেদুল ইসলাম বলেন 'ডুলাহাজারায় ৯টি বসত বাড়ি অগুনে পুড়ার খবর পেয়ে আমি পরিদর্শনে যাই। আপাতত চেয়ারম্যান সাহেবকে নির্দেশ দিয়েছি তাদের শীতবস্ত্র বিতরণ করতে। আগামীকাল হয়ত কিছু টিন বা বসতবাড়ির প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার চেষ্টা করব।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় ৯টি বসত বাড়ি আগুন পুড়ে ছাই, পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান