মোহাম্মদ হোসেন, হাটহাজারী :
চট্টগ্রামের রাউজানে নববর্ষের প্রথম প্রহরে শ্বশুড় বাড়ীতে বলি হয়েছে মিনু আকতার(২৪) নামে এক গৃহবধু। মিনুর পরিবারের অভিযোগ তাকে স্বামী শ্বাসরুদ্ধ করে হত্যা করার পর আত্মহত্যার প্রচারণা চালায়। পহেলা জানুয়ারী হত্যার দায় সাড়তে মৃত্যু দেহ নিয়ে যাওয়া হয় রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করার সাথে সাথে স্বামী ও তার পরিবারের সদস্যরা লাশ ফেলে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে পাটিয়ে দেয়। মিনু হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের মোহাম্মদ ইছাক মিয়ার কন্যা। গত ৪ বছর আগে রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের মোহাম্মদ নুরুজ্জামান পুত্র প্রবাসী এসকান্দর হোসেন এর সাথে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে। c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রাউজানে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
Rating: 5
Reviewed By: Unknown