• Latest News

    কক্সবাজারে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের লিডার্স মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত


    মোঃ নিজাম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি :
    এক্সিলেন্ট ওয়ার্ল্ড কক্সবাজার ইউনিটের উদ্যোগে লিডার্স মিটিং ও আলোচনা সভা কক্সবাজার শহরে অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল ১জানুয়ারী রবিবার রাত ৮টায় শহরের কলাতলীস্থ জমজম হোটেলের মিলনায়তনে এঅনুষ্ঠান সম্পন্ন হয়। কক্সবাজার সাব ডিপো হোল্ডার রফিকুল ইসলামের সভাপতিত্বে ছয়জন লিডার্স সহ অসংখ্য অতিথির উপস্থিতে কোরআন তেলাওয়াতে মধ্য দিয়ে আলোচনা সভা আরম্ভ হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মকর্তা অভিজিত দত্ত বলেন দেশীয় কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড স্বাস্থ্য, সৌন্দর্য ও অর্থনৈতিক সমৃদ্ধির বার্তা নিয়ে দেশ-বিদেশের মতো কক্সবাজারে বিপণন প্রক্রিয়া শুরু হয়েছে। বক্তব্যে তিনি জেলায় প্রতিটি পরিবারে এক্সিলেন্টের সেবা পৌছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেয়ার হোল্ডার রহিম উদ্দিন, ডাঃ মুরাদ মাহামুদ শাহারিয়ার, শাওন হাসনাত ফারুক, সাংবাদিক নিজাম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন বিপনন কর্মকর্তা খুরুলিয়ার নাছির উদ্দিন, ডুলাহাজারার মোশারফ করিম শিমুল, আব্দুল হামিদ, ঈদগাঁওর নিউটন, মালুমঘাটের হাবিব, চকরিয়ার আনোয়ার, মিজান ও জিয়াবুল সহ অনেকে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের লিডার্স মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান