• Latest News

    চকরিয়ায় বাড়ি নির্মাণকালে চাঁদা না পেয়ে প্রবাসীর বসতবাড়িতে সন্ত্রাসী কর্মকান্ড


    চকরিয়া সংবাদদাতা :
    চকরিয়ায় দিনদুপুরে প্রবাসীর বসতবাড়ির ৩টি দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তান্ডব ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। উপজেলার চিরিংগা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ২নং ওয়ার্ডের উত্তর বুড়িপুকুর গ্রামে প্রবাসী আবদুল মজিদের বাড়িতে গতকাল ২৭জানুয়ারী দুপুর ১২টার দিকে ঘটেছে এ ঘটনা।
    অভিযোগে জানায়, স্থানীয় খুইল্যা মিয়ার পুত্র প্রবাসী আবদুল মজিদ তার বাড়ি নির্মাণের সময় একটি গ্রুপ তার কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবী করে। বর্তমানে বাড়ি নির্মাণ কাজ শেষ হলে প্রবাসী মজিদ বিদেশে থাকার সুযোগে এ ঘটনাটি করে। প্রবাসীর স্ত্রী মনোয়ারা বেগম জানিয়েছেন, একদল দূর্বৃত্ত প্রথমে তার বাড়িতে ঢুকে তাকে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে বাড়ির ৩টি দরজা ও আলমারী ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ ২লক্ষাধিক টাকা লুট করে এবং ব্যাপক ভাংচুর চালায়। এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ের দূর্বৃত্তদের নাম-ঠিকানা সনাক্ত করে মামলার প্রস্তুতি চলছে বলে জানান। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় চিরিংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন বিএ। চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।am

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় বাড়ি নির্মাণকালে চাঁদা না পেয়ে প্রবাসীর বসতবাড়িতে সন্ত্রাসী কর্মকান্ড Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান