• Latest News

    মহেশখালীতে ১২০ জন অসহায় রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ

    রমজান আলী, মহেশখালী:
    মহেশখালীর শাপলাপুর ইউনিয়নে ১২০ জন অসহায় মহিলা রোগীকে বিনামূল্যে ঔযুধ বিতরণ করেছেন মহেশখালী ট্রাষ্ট গ্রাম দারিদ্র বিমোচন কমিটি’র চেয়ারম্যান পশু চিকিৎসক মো. নাছির উদ্দিন। তার ব্যক্তিগত ফান্ড থেকে এই ৮ জানুয়ারী শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া এলাকায় পশু চিকিৎসক (ডা.) নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
    মো. নাছির উদ্দিন জানান, গরীব, অসহায় ও হতদরিদ্রদের সামন্যতম হলেও দুঃখ দুর্দশা লাঘবের লক্ষ্যে ওষুধগুলি বিতরণ করা হয়েছে। কিছুদিন পূর্বে ও বিভিন্ন ইউনিয়নে বিতরণ করা হয়েছিল। আগামীতে মহেশখালীর গ্রামেগঞ্জেও বিনামূল্যে ওষুধ বিতরণ করে যাব। ওযুধ বিতরণকালে উপস্থিত ছিলেন, শাপলাপুর ইউনিয়ন ওলামালীগের সভাপতি মাওলানা মোহাম্মদ অলি আহমদ, মহেশখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম. রমজান আলী, সহসভাপতি সিরাজুল হক সিরাজ, প্রচার ও দপ্তর সম্পাদক সরওয়ার কামালএমএসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় কোরআন তেলাওয়াত করেন বারিয়াপাড়া এলাকার পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মৌলানা এহেছান উল্লাহ। c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে ১২০ জন অসহায় রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান