বি,এম হাবিব উল্লাহ, চকরিয়া :
কক্সবাজার জেলার চকরিয়া থেকে হারিয়ে যাওয়া এক বয়োজৈষ্ঠ ও ভারসাম্যহীন মহিলা নিখোজের ৯দিন অতিবাহিত হলেও তার খোজ এখনো মেলেনি। হারিয়ে যাওয়া মহিলার নাম মাজেদা বেগম (৫৫) পিতা-আলহাজ্ব মোহাম্মদ হাশেম, মাতা-মৃত মনকিরা বেগম ও সন্ধানকারী ভাই মোঃ ওসমান গনি। সাং-চকরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের পালাকাটা-খোন্দকারপাড়া। এ মহিলার ২ সন্তান রয়েছে। ভারসাম্যহীন হওয়ায় প্রায় সময় ছোট ভাই মোঃ ওসমান গনির কোরক বিদ্যাপিট সংলগ্ন মালেক টাওয়ারস্থ বাসায় থাকত। হারিয়ে যাওযা মেয়ের শোকে পিতা প্রায় পাগল। এদিকে ছোট ভাই-চকরিয়া পৌরসভায় কর্মরত মোঃ ওসমান গনি এমনিতেই দীর্ঘদিন ধরে অসুস্থ। সবে মাত্র চট্ট্রগ্রামের একটি বেসরকারী হাসপাতাল থেকে সিকিৎসা শেষে বাড়ী ফিরেছেন। তার বোনের নিখোজের খবর শোনে আবারো মুমুর্ষ হয়ে পড়েছেন তিনি। তার গোটা পরিবার সদস্যদের আহাজারী, কখন যে তাদের প্রিয় স্বজন মাজেদা বেগম বাড়ী ফিরবেন এ প্রত্যাশায় সকলেই দিন গুনছেন। ওসমান গনি এ প্রিতিবেদককে জানান, ভারসাম্যহীন অবস্থায় বিগত ৯দিন ধরে নিখোজ রয়েছে তার বোন। মাজেদা বেগম গত ২১ জানুয়ারী ২০১৭ ইংরেজী তারিখ বেলা ২টায় তার ভাই ওসমানের মালেক টাওয়ারের বাসা থেকে পিতার সাথে পালাকাটা-খোন্দক
ারপাড়া নিজ বাড়ী যাওয়ার পথেই চকরিয়া থানা সেন্টার থেকে হারিয়ে যায়। চকরিয়া থানা সেন্টার থেকেই নিখোজ হয় মাজেদা বেগম। বিভিন্ন স্থানে এবং আতœীয় স্বজনদের বাড়ীঘরে খোজাখোজি করার পর শেষে বিষয়টি নিয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয়েছে। কোন সুহৃদ ব্যাক্তি ভারসাম্যহীন এ মহিলার খোজ পেলে, অনুগ্র করে নিন্মের মোবাইল নাম্বারে যোগাযোগ করে খবর দেয়ার জন্য অনুরুধ জানানো হয়েছে। ভাই ওসমান গনি-চকরিয়া পৌরসভা, মোবাইল নং-০১৮৩১-৮৩৭০৭০, পিতা আলহাজ¦ মোহাম্মদ হাশেম মোবাইল নং-০১৮৭৯-০৪৪১৭৬ ও সাংবাদিক বি,এম হাবিব উল্লাহ-সাহিত্য সম্পাদক চকরিয়া প্রেস ক্লাব ও সভাপতি-চকরিয়া সাংবাদিক ফোরাম, আনোয়ার শপিং কমপ্লেক্স, ৩য় তলা, মনে রেখ কাপড়ের দোকানের উপরে।
মোবাইল নং-০১৮৪৯-৯২৩১২৯ ও ০১৭৪১-৫১৭০২১।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed:
চকরিয়ায় ভারসাম্যহীন মহিলা ৯দিন ধরে নিখোজ, স্বজনদের আহাজারী
Rating: 5
Reviewed By: Unknown