কুতুবদিয়া সংবাদদাতা :
কুতুবদিয়া দ্বীপের পশ্চিম উপকূলের সমূদ্র সৈকত থেকে রাতের আধাঁরে চুরি করে বালি উত্তোলণের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, কিছু অসাধু লাল গাড়ির (মাহিন্দ্রা ট্রাক) মালিক টাকার লোভে রাতের আধাঁরে দ্বীপের পশ্চিম উপকূলের সৈকত থেকে উত্তোলণ করে প্রতি গাড়ি বালি আড়াই থেকে তিন হাজার টাকায় বিক্রি করছে।
গত ২৫ ও ২৬ জানুয়ারী জনৈক লাল গাড়ির (মাহিন্দ্র ট্রাক) মালিকের কাছে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামের মৃত ইজ্জত আলীর পুত্র শাকের উল্লাহ ও আবদুল মোনাফ প্রতি গাড়ি তিন হাজার টাকা চুক্তিতে বলি ক্রয় করার কথা জানিয়েছেন এ প্রতিবেদককে। তবে কার কাছ থেকে সমূদ্র চরের বালি ক্রয় করেছেন তা জানাতে অপারগতা প্রকাশ করেছেন তারা। কুতুবদিয়ার একটি প্রভাবশালী সিন্ডিকেট রাত ৯টা থেকে ভোর ৫টার মধ্যে সমূদ্র চরের বালি অবৈধভাবে উত্তোলণ করছে বলে জানিয়েছে এলাকাবাসী। সংবাদ প্রকাশ না করার জন্য এ প্রতিবেদককে বিভিন্নভাবে ম্যানেজ করতে ব্যর্থ হয়ে হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী গত বছরের প্রথম থেকে কুতুবদিয়ার বেড়িবাঁধ রক্ষার্থে সমুদ্র সৈকত থেকে বালি উত্তোলণ নিষিদ্ধ করেছিলেন। তারপরেও কিছু অসাধু ব্যক্তি টাকার লোভে রাতের আধাঁরে বালি চুরি করে কুতুবদিয়াকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দাবী করেছে সচেতন মহল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজীর সাথে কথা হলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কুতুবদিয়ায় রাতের আঁধারে সমুদ্র সৈকতের বালি উত্তোলন
Rating: 5
Reviewed By: Unknown