• Latest News

    চকরিয়াতে পুলিশ কর্মকর্তার স্ত্রী ছিনতাইয়ের শিকার, স্বর্ণলংকার ও মালামাল লুট


    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়ায় জনতা মার্কেট-বাগুজারা সড়কের পৌরসভা এক নম্বর ওয়ার্ডের আমিন্যার চর এলাকায় দিন দুপুরে এক পুলিশ অফিসারের স্ত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল ৩০জানুয়ারী সোমবার বিকাল ৩টার দিকে এ ছিনতাইয়ের ঘটানাটি ঘটে।
    সুত্রে জানাগেছে, চট্রগ্রাম সিএমপিতে কর্মরত পুলিশ কর্মকর্তা এস আই আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী রোকসানা আক্তার রুক্সী তার বাপের বাড়ী চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়া বাজারস্থ পাহাড়িয়া পাড়া এলাকায় তিন দিন আগে বেড়াতে আসেন। বেড়ানো শেষে গতকাল সোমবার বিকালে রুক্সী সিএনজি যোগে চকরিয়া পৌরশহরে যাওয়ার পথে পথিমধ্যে আমিন্যার চর নামক এলাকায় দিন দুপুরে ছিনতাইয়ের কবলে পড়েন। এতে ছিনতাইকারী দুর্বৃত্তরা রুক্সীর ব্যবহ্নত স্বর্ণলংকার ৩ভরি, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইয়ের শিকার কর্মরত সাংবাদিক এম রায়হান চৌধুরীর শ্যালিকা। স্থানীয়ারা এগিয়ে আসলে এসময় দুবৃর্ত্ত ছিনতাইকারী দল সিএনজি গাড়ী রেখে ড্রাইভারসহ চম্পট দেয়। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে চকরিয়া মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশ ফোর্স এসে ছিনতাইকৃত গাড়ীটি জব্ধ করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
    এ ব্যাপারে মাতামুহুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমির চন্দ্র সকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছিনতাইয়ের ঘটানাটি শুনেছি। এবং ছিনতাইয়ে ব্যবহ্নত সিএনজিগাড়ীটি জব্ধ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    am

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়াতে পুলিশ কর্মকর্তার স্ত্রী ছিনতাইয়ের শিকার, স্বর্ণলংকার ও মালামাল লুট Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান