• Latest News

    জেলা পরিষদের সদস্যদের শপথ : এক ফ্রেমে বন্দি কক্সবাজার থেকে নির্বাচিত সদস্যরা

    কক্সবার্তা ডেস্ক :
    জেলা পরিষদের প্রথম নির্বাচনে নির্বাচিত সদস্যদেরকে শপথ পড়ালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই শপথ অনুষ্ঠান হয়।
    প্রথমে মন্ত্রী শপথ পড়ান ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর নির্বাচিত ৫৫৮ জন সদস্যকে। এরপর শপথ নেয়ার কথা রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের ৬১১ জন সদস্য। মোট শপথ নেন এক হাজার ১৬৯ জন।
    তিন পার্বত্য জেলা বাদে বাংলাদেশের ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর ক্ষমতাসীন দলের নেতাদেরকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনে ভোট হয় গত ২৮ ডিসেম্বর। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের ৬৩ হাজার ১৪৩ জন ভোটার নির্বাচন করে তাদের প্রতিনিধি।
    প্রতিটি জেলায় একজন করে চেয়ারম্যান আর ১৫টি ওয়ার্ডে একজন করে সাধারণ সদস্য এবং প্রতি তিনটি ওয়ার্ডকে একটি সংরক্ষিত ওয়ার্ড ধরে সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হন।
    গত ১১ জানুয়ারি ৫৯ জন চেয়ারম্যানকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন পার্বত্য জেলায় এই নির্বাচন হয়নি। আর দুটি জেলায় নির্বাচন স্থগিত হয় উচ্চ আদালতের নির্দেশে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: জেলা পরিষদের সদস্যদের শপথ : এক ফ্রেমে বন্দি কক্সবাজার থেকে নির্বাচিত সদস্যরা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান