কক্সবার্তা ডেস্ক :
ছবি: প্রতীকী
লক্ষ্মীপুরে ডাকাতিতে বাধা দেওয়ায় সফিউল্লাহ সাবু (৫৫) নামে এক গৃহকর্তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। সাবু সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাত নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
শনিবার (২৮ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির ছেলে আলাউদ্দিন বাংলানিউজকে জানান, মধ্যরাতে দরজা ভেঙে একদল ডাকাত তাদের ঘরে হানা দেয়। ডাকাতরা স্বর্ণালংকার লুট করার সময় বাধা দিতে গেলে তারা তার বাবাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এসময় বাড়ির লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।
তেওয়ারীগঞ্জের ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ভুলু জানান, রাত ২টার দিকে সফিউল্লাহর বাড়িতে ডাকাতি হয়। এসময় ডাকাতরা সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ডাকাতের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত
Rating: 5
Reviewed By: Unknown