• Latest News

    কুরআন শরিফ পড়ছেন মাহি!


    বিনোদন ডেস্ক :
    চিত্রনায়িকা মাহির পরনে সাদা ধবধবে পোশাক। মুখটা হিজাবে মোড়ানো। ওজু করে, পাকপবিত্র হয়ে জায়নামাজে বসে আপন মনে কুরআন শরিফ পড়ছেন তিনি।
    ঢাকাই ছবি এই ‘অগ্নিকন্যা’ এমন কয়েকটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন ‘শুটিং’।
    তার সঙ্গে মুঠোফোনে আলাপ করে জানা গেল, এটি একটি সিনেমার শুটিংয়ের কিছু ছবি। ছবির নাম ‘পবিত্র ভালোবাসা’। পরিচালনা করছেন ‘খাইরুন সুন্দরী’খ্যাত নির্মাতা এ কে সোহেল।
    ছবিটি প্রসঙ্গে মাহি জাগো নিউজকে বলেন, ‘একজন ধর্মপ্রাণ মুসলিম মেয়ের চরিত্রে অভিনয় করেছি। যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কুরআন পাঠ করেন। একটা সনাতন ধর্মের ছেলের সঙ্গে একসময় প্রেমে জড়িয়ে পড়ি। এই প্রেমই একটা সময় দুজনের মধ্যে কাল হয়ে দাঁড়ায়!’
    তিরি আরো বলেন, ‘এই ধরনের চরিত্রে এবারই প্রথমবার অভিনয় করছি। অন্যরকম ভালোলাগা কাজ করছে।’
    ‘পবিত্র ভালোবাসা’ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন রুপম। গেল বছর ছবিটির নির্মাণ শুরু হয়। চলতি বছর ‘পবিত্র ভালোবাসা’ মুক্তি পাবে বলে জানা গেছে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কুরআন শরিফ পড়ছেন মাহি! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান