মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
নানা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চকরিয়া উপজেলাধীন খুটাখালী উচ্চ বিদ্যালয়ের তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭ আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকাল ১০টায় খুটাখালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আরম্ভ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খুটাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৌং আক্তার কামাল চৌধুরীর সার্বিক দিক নির্দেশনায় শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ। বক্তব্যে তিনি বলেন 'খুটাখালী আমার নিজের এলাকার মতো সুতরাং এই ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের পড়া লেখার মান উন্নয়নে আপনাদের পাশাপাশি চকরিয়া উপজেলা পরিষদও পাশে থাকবে। আজ এই উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান দেখে সত্যিই আমি মুগ্ধ।'
বিদ্যালয়ে ২৮, ২৯ ও ৩০ জানুয়ারী তিন দিন ব্যাপী এই আয়োজনের প্রথম দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন সহ শতশত শিক্ষার্থী মাঠে অবস্থান করে জাতীয় সংগীত পাঠ করেন। পরে বেস কয়েকজন শিক্ষার্থী আলোর মশাল প্রজ্জলন করে সারা বিদ্যালয়ের মাঠ প্রদক্ষিণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সহ সভাপতি শেখ বশির আহমদ হেলালী এবং বাহাদুর হক, যুগ্ন সাধারন সম্পাদক সাঈদ মোঃ শাহজালাল, আওয়ামীলীগ নেতা হুমাইয়ুন কবির, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য তারেকুর রহমান ও সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল হক ভুট্টু, পরিচালনা কমিটির সদস্য মাষ্টার শাহাব উদ্দিন, আব্দুল মান্নান, আক্তার কামাল, জাফর আলম সহ ছাত্র-ছাত্রীর অভিভাবক ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীগন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খুটাখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতির আনুষ্ঠানিক উদ্বোধন
Rating: 5
Reviewed By: Unknown