হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, অবহেলিত গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে শিক্ষা-যোগাযোগ সহ সার্বিক অবস্থার উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে তিনি কাজ করছেন। এ দু’টি ইউনিয়নে কয়েকটি মাধ্যমিক সহ শুধু রামু উপজেলায় ১০/১২টি প্রতিষ্ঠান ইতোমধ্যে তাঁর সহায়তা প্রতিষ্ঠিত হয়েছে, আরো হবে। তিনি এসব করতে পেরেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই।
রামু পূর্বাঞ্চলীয় জনপদ গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের শতশত দাখিল পরীক্ষার্থীদের দূ:খ লাগবে দাখিল পরীক্ষা কেন্দ্র স্থাপনে চেষ্টা ও সহায়তা করায় শনিবার (২৮জানুয়ারি) সকালে তাঁকে তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ২৮ জানুয়ারি শনিবার সকাল ১০টায় গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে আয়োজিত কৃতজ্ঞতা জ্ঞাপন, দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান এবং সংর্বধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল আরো বলেন, এক সময় বাংলাদেশ ছিল অতি দরিদ্র। এখন শত দেশ ছাড়িয়ে উন্নয়নশীল দেশের একটি বাংলাদেশ। অচিরেই মধ্যম আয়ের দেশে পরিনত হবে এই দেশ। তিনি বলেন-আজ শিক্ষায় অনেক উন্নত মানুষ। জনপ্রতিনিধিদের মাঝে শিক্ষিত মানুষ এগিয়ে আসছেন। জনপ্রতিনিধিরা শিক্ষিত হলে এলাকায় উন্নয়ন হয় বেশী। কারণ বিচক্ষনতার সহিত তারা সবকিছু পরিচালনা করেন। এমপি কমল উপস্থিত শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এগিয়ে যাও। তোমাদের পাশে সরকার আছে। এ সরকার শিক্ষা বান্ধব সরকার। দেশের সকল নাগরিকের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছেন।
গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মুহম্মদ আইয়ুবের সভাপতিতে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, ককসবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য শামশুল আলম চেয়ারম্যান, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৌলানা মোক্তার আহমদ, নুরুল আমিন কোম্পানি, বর্তমান চেয়ারম্যান আবু ঈসমাঈল মোঃ নোমান, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কচ্ছপিয়ার শিক্ষানুরাগী আবু আবদুল্লাহ মোঃ জহির উদ্দিন বদরু, আলহাজ্ব ইদ্রিস সিকদার, গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আইয়ুব সিকদার, মৌলভীকাটা আল গিফারী (র:) দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের কোম্পানী, কক্সবাজার ছুরতিয়া মাদরাসার প্রতিষ্টাতা সদস্য ওবাইদুল করিম চৌধুরী, গর্জনিয়ার ফরিদ আহমদ চৌধুরী, কচ্ছপিয়ার প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার, মেম্বার জয়নাল আবেদীন, কচ্ছপিয়া আওয়ামী লীগের সহ সভাপতি মনজুরুল আলম, সহসভাপতি মাষ্টার ফয়জুল হাসান, আল গিফারী (র:) দাখিল মাদ্রসার সুপার মৌলানা কফিল উদ্দিন,
এমপি কমলের ব্যক্তিগত সহকারী আবু বক্কর, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেল, রামু উপজেলা ছাত্রলীগনেতা সাদ্দাম হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মৌলানা ফরিদুল আলম ও গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক নুরুল হাকিম।
সভায় প্রধান অতিথিকে নিয়ে মনমূগ্ধকর গান পরিবেশন করেন গর্জনিয়া ফয়জুল শিল্পীগোষ্ঠী। এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের পুষ্পমাল্য, ক্রেষ্ট ও মানপত্র তুলে দেন ৩ প্রতিষ্ঠান যথাক্রমে গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসা, গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদরাসা ও মৌলভীকাটা আল গিফারী (র:) দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মেধাবীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে -এমপি কমল
Rating: 5
Reviewed By: Unknown