• Latest News

    মগনামার মাওলানা নুর মোহাম্মদ চিরবিদায় নিলেন


    জিকির উল্লাহ জিকু, মহেশখালী :
    শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তির ধারক বাহক আজীবন কুরআনের খেদমতকারী মৌলানা নুর মোহাম্মদ গত বুধবার ২৫ শে জানুয়ারী চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহে ইয়া ইন্না ইলাইহে রাজিউন)।
    পারিবারিক সূত্রে মৌলানা ফোরকান জানায়, হঠাৎ অসুস্থতা বোধ করলে কয়েক দিন আগে স্থানীয় ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে তিন দিন নিবিড় চিকিৎসা করেও তার অবস্থার উন্নতি না হলে আল্লাহর রহমতে গত বুধবার বিকাল ৩টা ৪৫মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম মৌলানা নুর মোহাম্মদ নিজ এলাকার চেয়ে মহেশখালীতেই বেশি পরিচিত কারণ তিনি প্রায় ৩৫টি বছর অতিবাহিত করেছেন বর্তমান পৌরসভার ঘোনাপাড়ায়।
    পরিচিতি : মৌলভী পাড়া, মগনামা,পেকুয়া উপজেলার মৌলানা নুর মোহাম্মদ (মহেশখালী ঘোনা পাড়ায় বড় হুজুর নামে বেশিই পরিচিত),পিতা প্রখ্যাত আলেম মৌলানা লোকমান হাকিম,চাচা হযরত আলহাজ্ব মৌলানা জাফর আহমদ মজিদি, ছোট ভাই মৌলানা মোহাম্মদ নুর অধ্যক্ষ শাহ রশিদিয়া আলিম মাদ্রাসা।
    কর্মজীবন : বয়সের প্রারম্ভে নিজ এলাকায় বিভিন্ন সমাজ সেবামূলক কাজে সময় অতিবাহিত করলেও এক সময় দায়িত্ব ও কর্তব্যের টানে মহান কুরআন-সুন্নাহর খেদমতে সুদূর মগনামা থেকে মহেশখালীর প্রত্যন্ত এলাকা দক্ষিণ ঘোনাপাড়ায় কর্মজীবন ও শিক্ষা সংস্কার কাজে নিজেকে নিয়োজিত করেন।
    এলাকাবাসী সূত্রে জানা যায়, সে সময় ১৯৮৭ সালে আরেক পেকুয়া এলাকার ডা. নুরুল ইসালামে মাধ্যমে ঘোনাপাড়ার বাসিন্দা মরহুম মকবুল আহমদ, মরহুম দরবেশ আলী, মরহুম রহমত আলী, মরহুম উমর আলী ভাইদের সাথে পরিচয় ঘটে। সবেমাত্র শুরু হওয়া স্থানীয় পাঞ্জেগানার ইমামতির দায়িত্ব নেন একটানা ৩৫ বছর দায়িত্ব পালন করেন। এলাকার সাবেক মেম্বার জাফর আলম জাবের জানান, যখন মৌলানা সাহেব (আদর ও শ্রদ্ধা করে ‘বদ্দা’ বলে সম্মোধন করে করতেন বলে জানান) আসছেন তখন আমাদের মহেশখালীর প্রায় এলাকায় শিক্ষার ছোঁয়া কম। দক্ষিণ ঘোনা পাড়ায় বলতে গেলে নাই। সে সময় তিনি অনেক কষ্টে বেতন নিয়ে না নিয়ে এলাকায় আমাদের সাথে থেকে ভাইয়ের মত মনে করে সে সময়ের কিছু তরুণ ছেলেদের শিক্ষা বিষয়ে উৎসাহ দিয়ে এলাকায় পরিবর্তনের চেষ্টা করেন এবং সফল হয়েছে বলে মনে করি। তাঁর নিষ্ঠার সাথে শরীক হয়ে একটা শধুমাত্র ছাত্র পড়তে-থাকতে মত ঘর করি। সেখানে শুধু আমার এলাকা না অন্য এলাকার ছাত্র এসেও পড়ত।তিনি আরো বলেন বদ্দা ছিলেন সহজ-সরল,অত্যন্ত মিষ্ঠবাসি অমায়িক মানুষ। তাঁর ছাত্র বর্তমানে সমাজে-চাকরিতে প্রতিষ্ঠিত ও পরিচিত অনেকে রয়েছে।তাঁকে একজন সমাজ সংস্কারক,দরদী মানুষ, শিক্ষাবান্ধব সফল ব্যক্তি বলা যায়। তাঁহার ছাত্র শামসুল ইসলাম বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর প্রিন্সিপাল অফিসার ম্যানেজার অপারেশন,ঈদগাঁ শাখা) মরহুমের স্মরণে বলেন আমার হুজুর ছিলেন একজন অনুসরনীয় ও অনুকরণীয় পরিপূর্ণ মানুষ। তিনি অমায়িক ভাষায় কথা বলতেন কখনো কারো সাথে রেগে কথা বলতেন না ধ্যান দীক্ষা ছিল পরোপকারী। নিজের চেয়ে পরের জন্য করলেই বেশি তৃপ্তিবোধ করতেন। তিনি শুধু ইমাম ছিলেন না তিনি এলাকার জন্য আশির্বাদ ও আলোকবর্তিকা এবং সমাজ সংস্কারক। আরেক ছাত্র মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মকছুদ আলম শোকাহত কন্ঠে বলেন,আমি না আমার গোটা এলাকাই শোকাহত নারী-পুরুষ তিনি অত্যান্ত শ্রদ্ধার ও প্রিয় মানুষ ছিলেন।তাঁকে ভালবাসার কারণে আজ মহেশখালী থেকে নারী-পুরুষ প্রায় ১০০মত জানাযায় শরীক হয়েছে। তিনি আজ পৃথিবীতে নেই কিন্তু তাঁহার আদর্শ ও মায়া আমাদের মাঝে চিরদিন থাকবে।তাঁহার রেখে যাওয়া স্মৃতি আমাদের মাঝে প্রেরণা ও ছায়া হয়ে কাজ করবে।
    মগনামায় জানাযা : বৃহস্পতিবার সকাল ১১টায় জানাযা নামায অনুষ্ঠিত হয় স্থানীয় মৌলভী পাড়া বায়তুর রহমত জামে মসজিদ সংলগ্ন মাঠে।উপস্থিত জানাযায় পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন-মরহুম ব্যক্তির সাথে চলাফেরা না থাকলেও বাবার কাছে (মরহুম মাহমুদুল করিম চৌধুরী, সাবেক এমপি) মুখে শুনেছি তিনি আমাদের পরিবারের অনেক ঘনিষ্ঠ মানুষ ছিলেন। বাবার শুনা মুখে তিনি ছিলেন একজন ভাল মানুষ। জানাযা নামাযে ইমামতি করেন প্রখ্যাত আলেমে দ্বীন পীরে কামেল আলহাজ্ব হযরত মৌলানা আবদুল মজিদ।উপস্থিত ছিলেন মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম সহ শাহ রশিদিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ অসংখ্য এলাকাবাসী।মৃত্যু কালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন সহ অনেক গুণগ্রাহী রেখে যান। বর্তমানে মহেশখালীর ঘোনা পাড়ায় শোকে ছায়া বিরাজ করছে।
    শোক বার্তা : মরহুমের আত্মার মাগফেরাত কামনা শোক জানিয়েছেন- জফুরুল হক, মৌলানা নুরুল হোছইন, মুহাম্মদ নুরুল আলম ফারুকী, জিকির উল্লাহ জিকু,মকছুদ আলম,একরামুল হক মোহাম্মদ ইলিয়াছ, আবদুল গফুরসহ এলাকাবাসী।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মগনামার মাওলানা নুর মোহাম্মদ চিরবিদায় নিলেন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান