কক্সবার্তা ডেস্ক :
দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান বাড়িতে শয্যাশয়ী। গতকাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে দেখতে মানিকপুরস্থ তার বাড়িতে যান। এসময় তাকে দেখে নেতাকর্মীরা আবেগ তাড়িত হয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হককে প্রধান করে একটি আর্থিক সহায়তা তহবিল গঠন করা হয়েছে। ওই তহবিলের মাধ্যমে মুজিবুর রহমান চৌধুরীর যাবতীয় চিকিৎসা সেবা দেওয়া হবে। ওই সময় জেলা ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এক লাখ টাকা এবং ইউপি চেয়ারম্যান আজিমুল হক সহ ইউনিয়ন আওয়ামীলীগ মিলে নগদ দুই লাখ সহ মোট তিন লাখ টাকা অসুস্থ মুজিবুর রহমান চৌধুরীর হাতে তুলে দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। তার পরিবারকে সব ধরণের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
এদিন বিকাল তিনটায় ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মুজিবুর রহমান চৌধুরীর উঠানে ইউপি চেয়ারম্যান আজিমুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, ত্যাগী নেতাকর্মীরাই আওয়ামীলীগের প্রাণ। এইরকম একজন ত্যাগী দক্ষ ও মেধাবী নেতা হচ্ছে মুজিবুর রহমান চৌধুরী। যিনি দীর্ঘদিন ধরে চিকিৎসার অভাবে আজ মৃত্যুর পথ যাত্রী। তার শরীরের দুইটি কিডনিই নষ্ট হয়ে গেছে। আগামী ১৫দিনের মধ্যে মুজিবুর রহমান চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হবে বলে তিনি জানান।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, মানব সম্পদ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম সজিব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি সরওয়ার আলম। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সদস্য আমিনুর রশিদ দুলাল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, ফজলুল করিম সাঈদী, আবু মুছা, ছৈয়দ আলম কমিশনার, পেকুয়া আওয়ামীলীগের সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি রুস্তম শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেলিম সিকদার লিটন, অধ্যক্ষ আবদুল কাইয়ুম, কৃষকলীগ সভাপতি জসিম উদ্দিন চেয়ারম্যান, সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত ওসমান, রাজাখালীর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, বাদল শর্মা, মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা আক্তার আহমদ, যুবলীগ নেতা রেফায়েত সিকদার, অহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা বোরহান।
am
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় গুরুতর অসুস্থ আ’লীগ নেতাকে দেখতে মুজিব চেয়ারম্যান ও নেতাকর্মীরা
Rating: 5
Reviewed By: Unknown