• Latest News

    কক্সবাজারে জাল টাকাসহ মা-ছেলে আটক

    টএম.এ আজিজ রাসেল :
    কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে ৩ হাজার জাল টাকাসহ মা ও ছেলেকে আটক করেছে র্যাব। ৩০ জানুয়ারী সোমবার বিকাল সাড়ে ৫টায় তাদের কে আটক করা হয়।
    র্যাব-৭ সুত্র জানায়, অবৈধ জাল টাকার লেনদেনের খবর পেয়ে র্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমীনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোকালে সদর উপজেলার বিসিকস্থ দক্ষিণ মুহুরী পাড়ার মৃত শফির স্ত্রী হালিমা খাতুন (৫০) ও তার পুত্র মোঃ এনাম (২২) কে আটক করা হয়। পরে তাদের তল্লাশী চালিয়ে ওই জাল টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে সদর থানায় হস্তান্তর করা হবে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারে জাল টাকাসহ মা-ছেলে আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান