• Latest News

    ডুলাহাজারায় আজ তাফসীর মাহফিল

    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
    আজ (১৩ জানুয়ারি শুক্রবার) চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়নের ডাকবাংলা পাড়া ইসলামী তরুণ সংঘের তাফসীরুল কুরআন মাহফিল।
    এতে প্রধান আলোচক হিসেবে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন (নওমুসলিম) আল্লামা আব্দুর রহমান আজাদী (ব্যানার্জী)।
    এছাড়াও দেশের খ্যাতনামা আলোচকরা মাহফিলে মূল্যবান আলোচনা করবেন।
    ঐতিহ্যবাহী এ মাহফিলে সভাপতিত্ব করবেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা আ.ক.ম ছাদেক।
    মাহফিলটির অবস্থান:
    বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রধান ফটকের ২০গজ পশ্চিমে ডাকবাংলা পাড়া ইসলামী তরুন সংঘ ময়দান।
    মাহফিলে সকলের প্রতি দাওয়াত করেছেন আয়োজক কমিটি।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় আজ তাফসীর মাহফিল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান