• Latest News

    টেকনাফে সৌদি প্রবাসী হত্যা : ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

    নুুরুল হোসাইন ,টেকনাফ :
    টেকনাফ উপজেলার বাহারছড়ার ইউনিয়নের বড়ডেইল এলাকায় সদ্যবিবাহিত সৌদি প্রবাসী মৌ:আনোয়ার হোসাইনকে হত্যার সন্দেহে স্ত্রী সুফিয়া আফরিন লু”ফাকে আটকের ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলা ও মারমা। সাথে ছিলেন, টেকনাফ মডেল থানার ওসি অপারেশন শফিউল আজম।
    ২৮ জানুয়ারী বিকালে বাহারছড়া এলাকায় ভিকটিমের বাড়ি পরিদর্শন ও আলামত গুলো যাচাই-বাছাইসহ স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। সাথে মামলার আলামত হিসেবে রক্তমাখা তোষক, বালিশ, ছোরা, লোহার হাতল জব্দ করেন পুলিশ।
    জানা যায়, গত ২০ জানুয়ারী সকাল ১০টার দিকে বাদীর মাতা, স্ত্রী ও প্রথম কন্যাসহ পাশ্ববর্তী এলাকায় পারিবারিক দাওয়াতে বেড়াতে যায়। বিকাল ৪.০৭ মিনিটের দিকে বাদীর ২য় কন্যা মোকাররমা আক্তার হীরামনি (১৪) তার পিতাকে মোবাইল ফোনে জানায়, তার মেঝ আব্বু খাটের নিচের পার্শে¦ পড়ে আছে এবং শ্বাস-নি:শ্বাস নেই। তা’ক্ষনিক তারা বাড়ির রুমে ঢুকে দেখতে পান, ভিকটিমের কপাল, কানের নিচে, পিছনের ঘাড়ে আঘাতের চিহ্ন, কপাল ও কান দিয়ে রক্ত বাহির হচ্ছে। ঘটনার বিষয়ে আসামীর নিকট জিজ্ঞাসা করিলে ভিকটিমের স্ত্রী জানায়, দরজাÑজানালা বন্ধ করে দুইজনই ঘুমিয়ে ছিলেন। ঘুমানোর এক পর্যায়ে ভিকটিম খাঁট থেকে পড়ে অজ্ঞান হয়ে পড়েছে। পরে তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত মেডিকেল অফিসার ভিকটিম মৌলানা আনোয়ার হোছাইনকে মৃত ঘোষনা করেন। ভিকটিমের স্ত্রীর সরল কথা বিশ্বাস করে দাফন সম্পন্ন করেন।
    পরে ঢাকায় অবস্থান করা ভিকটিমের ছোটভাই ডা: শাহাদাত হোছাইন স্থানীয় লোকজনের মুখে ক্রিয়া-প্রতিক্রিয়া শুনে বাদী ও ভিকটিমের রুমে বিভিন্নভাবে তল্লাশী করে খাটের উপরে বালিশ ও তোষকে ভিকটিমের রক্তভেজা কাপড় ও খাটের মাথার অংশে তোষকের নিচে ৭-৮ ইঞ্চি ধারালো ছোরা, ১০-১২ ইঞ্চির একটি রক্তমাখা লোহার হাতল দেখতে পান।
    উল্লেখ্য, বাদীর ছোটভাই ভিকটিম মৌ: আনোয়ার হোসাইন (৩৫) দীর্ঘ ১৪ বছর যাবত সৌদি আরব অবস্থান করে একটি সৌদি মসজিদে ইমামতি করেছিলেন। দেশে এসে গেল বছরের ৮ ডিসেম্বর পারিবারিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়।
    এবিষয়ে ভিকটিমের পরিবার দাবী করেছেন, সদ্য বিবাহিত স্ত্রীর সাথে পর পুরুষের সহিত কথা হত এবং অনেকবার বারণ করা হলেও প্রায় সময় ঝগড়া বিবাদে লিপ্ত থাকত। এব্যাপারে বাদী আসামীর পিতাকে মৌখিকভাবে ও মোবাইল ফোনে জানিয়ে সমাধানের চেষ্টা করে। পিতা মেয়েকে চাপ দিলে সে মানষিকভাবে নির্যাতন শুরু করলে ভিকটিম লোক লজ্জার ভয়ে সদ্য বিবাহিত হওয়ায় লোকজনের নিকট আড়াল করার চেষ্টা করেছিল।
    এ ঘটনায় নিহতের বড়ভাই মোহাম্মদ হোসাইন বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (টেকনাফ) বরাবর সিআর মামলা নং- ৩৩/২০১৭ইং রুজু করেন। এই মামলায় ভিকটিমের স্ত্রী সুফিয়া আফরিন লু”ফা প্রধান করে ২/৩জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে সৌদি প্রবাসী হত্যা : ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান